এক পরিবর্তন নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের শক্তিশালী একাদশ ঘোষণা
এমন সিদ্ধান্তের পরও সিরিজের দ্বিতীয় ম্যাচে একাদশে জায়গা পাননি মুনিম শাহরিয়ার। বিদায়ের পর শুরুতে ফিরেছেন লিটন দাস। গ্রুপের প্রতিটি সদস্যের অবস্থান একটি মিউজিক্যাল চেয়ারের মতো ঘুরছে বলে মনে হচ্ছে, যদিও অবস্থান পরিবর্তন হয়েছে, কর্মক্ষমতা খুব বেশি পরিবর্তন হয়নি। এই খেলায়ও বিজয় ব্যর্থ, লিটন দাসের ব্যাট হাসেনি।
ব্যাটসম্যানদের মধ্যে দুই ম্যাচেই ধারাবাহিক ছিলেন শুধু সাকিব আল হাসান। প্রথম ম্যাচে ১৫ বলে ২৯ করার পরে দ্বিতীয় ম্যাচে তার ব্যাটে এসেছে ৫২ বলে ৬৮ রান।
গত ম্যাচে মাত্র এক ওভার বোলিং করেছিলেন মোসাদ্দেক হোসেন, যেখানে কোন রানই খরচ করেন নি তিনি, পাশাপাশি ফিরিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্যাপ্টেন নিকোলাস পুরান কে।
এক ওভার মেডেন যাওয়ার পরো কেন আর বোলিং করার সুযোগ পাননি মোসাদ্দেক্ন নিয়ে প্রশ্ন উঠেছে অধিনায়কের যুক্তিতে ছিল এরকম ডানহাতি বোলারকে তিনি ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে খেলানোর পক্ষে একমত নয়। সব মিলিয়ে যেন বাংলাদেশ দলে যাচ্ছেতাই পরিস্থিতি।
শেষ ম্যাচে টাইগারদের চাওয়া থাকবে নিশ্চিতভাবেই ভালো পারফরম্যান্স করে ফিরে আসা, সমতায় সিরিজ শেষ করা। যদিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাটিতেই টিটুয়েন্টিতে কখনোই জয় পাননি বাংলাদেশ ক্রিকেট দল। ইতিহাস বদলানোর জন্য হয়তোবা দ্বিতীয় ম্যাচের একাদশ থেকেও বদল আনতে পারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে একাদশে ওপেনিং পজিশনটা থাকবে এনামুল-হক-বিজয় ও লিটন দাস। পরের ৪ টি পজিশনে সাকিব, মাহমুদুল্লাহ, আফিফ এবং নুরুল হাসানদের থাকা অনেকটাই নিশ্চিত। বোলিংয়ে পরিবর্তনে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ দলে। যেহেতু অধিনায়ক ডানহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে ডানহাতি বোলারদের খেলানোর পক্ষে নয় তাই শেষ ম্যাচে মোসাদ্দেক কিংবা মেহেদী হাসান এর মধ্য থেকে একজনকে বসিয়ে একাদশে ফেরানো হতে পারে নাসুমকে। অথবা তিনজন স্পিনার নিয়ে খেলতে পারে বাংলাদেশ, সে ক্ষেত্রে একাদশে থাকতে পারেন মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম, বাদ পড়তে পারেন তাসকিন আহমেদ।
বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ: লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান,মোসাদ্দেক, শেখ মেহেদী, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- ৮ বছরেই উচ্চতর গ্রেড, নবম পে-স্কেলে যেসব সুবিধা মিলবে
