| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ভক্তদের চমক দেখিয়ে অবশেষে বার্সেলোনায় যোগদান করছেন সিআরসেভেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৬ ১২:১০:১৭
ভক্তদের চমক দেখিয়ে অবশেষে বার্সেলোনায় যোগদান করছেন সিআরসেভেন

যেন আলোচনায় থাকতেই জন্মেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। মাঠে বা বিনিময় বাজারে দেখানো হোক না কেন, CR7 সর্বত্র রয়েছে।

হঠাৎ করেই শিরোনামে আসা পর্তুগিজ তারকা দল বদলাতে বাজার ঠেলে দিয়েছেন। কিন্তু হারিয়ে যাওয়া ম্যানইউ সাম্রাজ্য ছেড়ে কোথায় যাবেন তিনি? সেই ধাঁধার উত্তর দিতে ব্যস্ত মিডিয়া।

গেলো কদিন সেই গুঞ্জনে ছিলো শুধু চেলসি ও রিয়াল মাদ্রিদ। কিন্তু রেড ডেভিলস সুপার স্টারকে নিয়ে সোমবার চমকপ্রদ তথ্য সামনে এনেছেন স্প্যানিশ সাংবাদিক জেরার্ড রোমেরো। তার দাবি, সাবেক রিয়াল আইকনকে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় ভেড়ানোর চেষ্টা করছেন অ্যাজেন্ট হোর্হ মেন্ডেস। রোনালদোকে দলে নিতে কাতালান জায়ান্টদের কাছে প্রস্তাবও রেখেছেন এই সুপার এজেন্ট।

মূলত বার্সেলোনার রবার্ট লেভানডোভস্কিকে দলে ভেড়ানোর স্বপ্ন পূরণ না হওয়ায় সে সুযোগ কাজে লাগাতে চাইছেন মেন্ডেস। এরই মধ্যে ক্লাব প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবও দিয়েছেন তিনি।

খালি চোখে অসম্ভব মনে হলেও রোনালদোর বার্সেলোনা গুঞ্জন একেবারেই উড়িয়ে দেয়া যায় না। এইতো গেলো মৌসুমে হঠাৎ করেই য়্যুভেন্তাস ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান পর্তুগীজ গ্রেট। দলবদলের বাজারে ম্যান সিটির নাম শোনা গেলেও শেষ মুহূর্তে নিজের পুরনো ক্লাবে ফিরে চমকে দেন সবাইকে।

আরও এক মৌসুম চ্যাম্পিয়ন্স লিগ খেলার স্বপ্ন পূরণে বার্সেলোনা হতে পারে রোনালদোর অন্যতম অপশন। পারফেক্ট স্ট্রাইকার হিসেবে রোনালদো হতে পারেন জাভির দারুণ বিকল্প। দুইয়ে দুইয়ে চার মিলে গেলে ইতিহাসের অন্যতম চমকপ্রদ দলবদলেরই হয়তো সাক্ষী হবে ফুটবল বিশ্ব। বিলিয়ন ডলারের বাজারে যা একেবারেই অসম্ভব নয়।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...