| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সিরিজ হেরে আজব এক মন্তব্য করলেন ভারতীয় এই পেসার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৬ ১০:১৬:৫৮
সিরিজ হেরে আজব এক মন্তব্য করলেন ভারতীয় এই পেসার

শেষ পর্যন্ত পঞ্চম দিনের শুরুতেই দাপুটে জয় পায় ইংল্যান্ড। বেন স্টোকসের দলও পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ সমতায় আনে।

পঞ্চম ও শেষ টেস্টে ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন বুমরাহ। হারের পর তিনি স্বীকার করেন দ্বিতীয় ইনিংসে ভারতের চেয়ে ভালো খেলেছে ইংল্যান্ড। তার মতে, ‘যদি এবং কিন্তু সবসময় থাকে। কিন্তু ক্রিকেট এই পথে চলে। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড আমাদের চেয়ে ভালো খেলেছে। এটা ঠিক, দুই দলই ভালো ক্রিকেট খেলেছে।'

ভারত প্রথম ইনিংসে ৪১৬ রান করেছিল। জবাবে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৮৪ রানেই অলআউট হয়ে যায়। কিন্তু বড় ব্যবধানে এগিয়ে থেকেও দ্বিতীয় ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেনি ভারত, গুটিয়ে যায় ২৪৫ রানে। ইংল্যান্ড শেষ ইনিংসে ৩ উইকেটে ৩৭৮ রান তুলে ম্যাচ জিতে নেয়।

৭৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ভারতের দেওয়া ৩৭৮ রানের বিশাল টার্গেটে পৌঁছে যায় ইংল্যান্ড। সেই সঙ্গে ৫ ম্যাচের সিরিজে ২-২ সমতা ফেরায়। বুমরাহর অবশ্য দাবি, সিরিজটা জিততে পারতেন তারাই।

প্রথম টেস্টে বৃষ্টির কারণে নাকি সেটা সম্ভব হয়নি। সিরিজ শেষে বুমরাহ বলেন, ‘প্রথম টেস্টে বৃষ্টি না হলে আমরাই সিরিজ জিততাম। কিন্তু ইংল্যান্ড সত্যিই ভালো খেলেছে, ওদের কৃতিত্ব দিতে হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...