| ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ করেই দল থেকে সরে গেলেন জয়াবিক্রমা,দলে এলেন নতুন একজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৫ ১২:৩৩:৫০
হঠাৎ করেই দল থেকে সরে গেলেন জয়াবিক্রমা,দলে এলেন নতুন একজন

জয়বিক্রমা চলে যাওয়ার পর শ্রীলঙ্কা মহেশ থিকশানাকে তার দলে যোগ করে। সীমিত ওভারের ক্রিকেটে এর মধ্যেই বড় ভরসা হয়ে উঠেছেন এই স্পিনার। তবে ২১ বছর বয়সী এই স্পিনার এখনো প্রথম টেস্ট ম্যাচে নামতে পারেননি।

শ্রীলঙ্কার হেরে যাওয়া প্রথম টেস্টে সুযোগ পেয়ে কোনো প্রভাবই রাখতে পারেননি আরেক বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। স্কোয়াড থেকে তাকে ছেড়ে দেওয়াও হয়েছে এর মধ্যে। শুক্রবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাই জয়াবিক্রমার খেলা ছিল একরকম নিশ্চিত। কিন্তু বাধ সাধল কোভিড।

২৩ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার এখনও পর্যন্ত ৫ টেস্টে নিয়েছেন ২৫ উইকেট। সবশেষ টেস্টে গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে অবশ্য উইকেটশূন্য ছিলেন তিনি। নিয়ম অনুযায়ী এখন তাকে অন্তত ৫ দিন থাকতে হবে আইসোলেশনে।

জয়াবিক্রমা পজিটিভ হওয়ার পর শ্রীলঙ্কা দলের সবার অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। তাতে নেগেটিভ হয়েছেন সবাই।

দলে আসা থিকসানাকে টেস্ট অভিষেকের জন্য লড়াই করতে হবে তরুণ স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগের সঙ্গে। অনেকটা রহস্য স্পিনার হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে আলোচনায় থাকলেও থিকসানা প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন স্রেফ তিনটি।

অলরাউন্ডার ওয়েলল্লাগে এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলোচনায় উঠে আসার পর অস্ট্রেলিয়ার এই সফরেই শ্রীলঙ্কার হয়ে খেলেন ওয়ানডে সিরিজের ৫ ম্যাচে। ওভারপ্রতি ৫.৪৩ রান দিয়ে উইকেট নেন ৯টি। ব্যাট হাতে ভালো করতে না পারলেও আদতে তিনি অলরাউন্ডার। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত ১১টি। তাতে উইকেট নিয়েছেন ৩৪টি, রান করেছেন ২৪.১৩ গড়ে ৩৬২।

জয়াবিক্রমাকে না পেলেও একটি সুখবর পেতে যাচ্ছে শ্রীলঙ্কা। প্রথম টেস্ট চলার সময় কোভিড পজিটিভ হয়ে ছিটকে পড়া অ্যাঞ্জেলো ম্যাথিউস সুস্থ হয়ে মঙ্গলবার দলে যোগ দেবেন বলে আশা করছেন শ্রীলঙ্কা ক্রিকেট। জয়াবিক্রমাকে হারানোর পর মাহিশ থিকশানাকে দলে যুক্ত করেছে শ্রীলঙ্কা। সীমিত ওভারের ক্রিকেটে এর মধ্যেই বড় ভরসা হয়ে উঠেছেন এই স্পিনার। তবে ২১ বছর বয়সী স্পিনারের টেস্ট অভিষেক হয়নি এখনও।

শ্রীলঙ্কার হেরে যাওয়া প্রথম টেস্টে সুযোগ পেয়ে কোনো প্রভাবই রাখতে পারেননি আরেক বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়া। স্কোয়াড থেকে তাকে ছেড়ে দেওয়াও হয়েছে এর মধ্যে। শুক্রবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে তাই জয়াবিক্রমার খেলা ছিল একরকম নিশ্চিত। কিন্তু বাধ সাধল কোভিড।

২৩ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার এখনও পর্যন্ত ৫ টেস্টে নিয়েছেন ২৫ উইকেট। সবশেষ টেস্টে গত মে মাসে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে অবশ্য উইকেটশূন্য ছিলেন তিনি। নিয়ম অনুযায়ী এখন তাকে অন্তত ৫ দিন থাকতে হবে আইসোলেশনে।

জয়াবিক্রমা পজিটিভ হওয়ার পর শ্রীলঙ্কা দলের সবার অ্যান্টিজেন পরীক্ষা করানো হয়। তাতে নেগেটিভ হয়েছেন সবাই।

দলে আসা থিকসানাকে টেস্ট অভিষেকের জন্য লড়াই করতে হবে তরুণ স্পিনিং অলরাউন্ডার দুনিথ ওয়েল্লালাগের সঙ্গে। অনেকটা রহস্য স্পিনার হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে আলোচনায় থাকলেও থিকসানা প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন স্রেফ তিনটি।

অলরাউন্ডার ওয়েলল্লাগে এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আলোচনায় উঠে আসার পর অস্ট্রেলিয়ার এই সফরেই শ্রীলঙ্কার হয়ে খেলেন ওয়ানডে সিরিজের ৫ ম্যাচে। ওভারপ্রতি ৫.৪৩ রান দিয়ে উইকেট নেন ৯টি। ব্যাট হাতে ভালো করতে না পারলেও আদতে তিনি অলরাউন্ডার। প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এখনও পর্যন্ত ১১টি। তাতে উইকেট নিয়েছেন ৩৪টি, রান করেছেন ২৪.১৩ গড়ে ৩৬২।

জয়াবিক্রমাকে না পেলেও একটি সুখবর পেতে যাচ্ছে শ্রীলঙ্কা। প্রথম টেস্ট চলার সময় কোভিড পজিটিভ হয়ে ছিটকে পড়া অ্যাঞ্জেলো ম্যাথিউস সুস্থ হয়ে মঙ্গলবার দলে যোগ দেবেন বলে আশা করছেন শ্রীলঙ্কা ক্রিকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আজ রাতে আর্জেন্টিনা-ডেনমার্ক লড়াই, লাইভ দেখবেন যেভাবে

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

আজ রাতে আর্জেন্টিনা-ডেনমার্ক লড়াই, লাইভ দেখবেন যেভাবে

ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বাংলাদেশ সময় ...

৯০ মিনিটের খেলা শেষ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক প্রত্যাবর্তনের গল্প লিখল রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে ...