| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

৩৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুন বিপদে আছে ইংল্যান্ড

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৪ ২২:৪৮:২৯
৩৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুন বিপদে আছে ইংল্যান্ড

হাফ সেঞ্চুরির ওপর ভর করে পুজারা ও ঋষভ পন্তের দ্বিতীয় ইনিংসে ২৪৫ রানে গুটিয়ে যায় ভারত। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস নিয়েছেন ৪ উইকেট। স্টুয়ার্ট ব্রড ও ম্যাথিউ পটস নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও জ্যাক লিচ।

তৃতীয় দিন ৩ উইকেটে ১২৫ রান নিয়ে শেষ করেছিল ভারত। ৫০ রানে চেতেশ্বর পুজারা এবং ৩০ রানে ব্যাট করছিলেন রিশাভ পান্ত। চতুর্থ দিন ব্যাট করতে নেমে পুজারা আউট হন ৬৬ রান করে। হাফ সেঞ্চুরি করেন রিশাভ পান্তও। ৮৬ বলে ৫৭ রান করেন তিনি।

২৩ রান করে আউট হন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা রবিন্দ্র জাদেজা। ১৩ রান করেন মোহাম্মদ শামি। ১৯ রান করে আউট হন স্রেয়াশ আয়ার।

৩৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুন বিপদে আছে ইংল্যান্ড। দুই ওপেনার অ্যালেক্স লিচ আর জ্যাক ক্রাউলি ১০৭ রানের জুটি গড়ে দারুন সূচনা করেছিলেন। কিন্তু ৪৬ রান করে বুমরাহর বলে জ্যাক ক্রাউলি আউট হওয়ার পর ওলি পোপ আউট হন কোনো রান না করেই।

৬৫ রানে ৫৬ রান করার পর রানআউটের খাঁড়ায় পড়েন অ্যালেক্স লিচ। এ রিপোর্ট লেখার সময় ইংল্যান্ডের রান ৩১.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩২। ১৬ রান নিয়ে জো রুট এবং ৭ রান নিয়ে ব্যাট করছেন জনি বেয়ারেস্টো। এখনও ২৪৬ রান করতে হবে ইংল্যান্ডকে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...