| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

এক নজরে দেখেনিন, আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের তালিকাভুক্তে নাম রয়েছে যাদের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৪ ১৯:২৪:৩৮
এক নজরে দেখেনিন, আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের তালিকাভুক্তে নাম রয়েছে যাদের

জনি বেয়ারস্টো এবং জো রুট, যিনি কিউইদের মতো একই সিরিজে দুটি সেঞ্চুরি করেছেন, তারাও আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থের জন্য সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছেন।

গত মাসের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে সোমবার পুরুষ ও নারী ক্রিকেটারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে আইসিসি।

নারী তিনজন হলেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ ও শাবনিম ইসমাইল এবং ইংল্যান্ডের ন্যাট সিভার।

ড্যারিল মিচেল

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজটি ব্যক্তিগত পারফরম্যান্সে স্বপ্নের মতো কাটে মিচেলের। দল হারলেও তিন ম্যাচে ৬ ইনিংসে সিরিজের সর্বোচ্চ ৫৩৮ রান করেন তিনি। সিরিজ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

প্রথম সফরকারী ব্যাটসম্যান হিসেবে ইংল্যান্ডের মাটিতে তিন বা এর কম ম্যাচের টেস্ট সিরিজে পাঁচশ রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

মিচেল ওই সিরিজে সেঞ্চুরি করেন তিন টেস্টেই। দেশের বাইরে তিন ম্যাচের সিরিজে প্রতিটি টেস্টে সেঞ্চুরি করা ইতিহাসের প্রথম ব্যাটসম্যান তিনি।

জনি বেয়ারস্টো

নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পথে বড় অবদান রাখেন বেয়ারস্টো। সিরিজের দ্বিতীয় টেস্টে ২৯৮ রান তাড়ায় খেলেন ১৩৬ রানের বিস্ফোরক ইনিংস। জেতেন ম্যাচ সেরার পুরস্কার। হেডিংলিতে দলের বিপর্যয়ে প্রথম ইনিংসে করেন ১৬২ রান। পরে দ্বিতীয় ইনিংসে রান তাড়ায় করেন অপরাজিত ৭১।

দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে সিরিজের তৃতীয় সর্বোচ্চ ৩৯৪ রান আসে তার ব্যাট থেকে।

জো রুট

লর্ডস টেস্টে ১১৫ রানের ইনিংস উপহার দেন রুট। টেস্টে প্রথমবারের মতো চতুর্থ ইনিংসে করেন সেঞ্চুরি। পরে নটিংহ্যামে ইংলিশ সাবেক অধিনায়কের ব্যাট থেকে আসে আরেকটি শতক। প্রথম ইনিংসে করেন ১৭৬ রান।

তৃতীয় ও শেষ টেস্টেও দলের জয়ে বড় অবদান ছিল তার। ৮৬ রান করে মাঠ ছাড়েন জয় সঙ্গে নিয়ে। তিন ম্যাচের সিরিজে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৯৬ রান তার।

মিচেলের সঙ্গে যৌথভাবে সিরিজ সেরার পুরস্কার জেতেন তিনি। এই সিরিজের রান বন্যায় টেস্টে ইংল্যান্ডের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো—ফুটবলের সর্বকালের সেরা তারকাকে নিয়ে এই বিতর্ক নতুন নয়। ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...