| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

টি-টোয়েন্টি নিয়ে দেশসেরা ওপেনারের এক রহস্যময় বার্তা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৪ ১০:১৬:২৪
টি-টোয়েন্টি নিয়ে দেশসেরা ওপেনারের এক রহস্যময় বার্তা

তবে এই বিরতির মাঝপথে নতুন করে আলোচনার সিদ্ধান্ত নেন তামিম। দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরেছে বাংলাদেশ। সবাই যখন ভুলটা আলাদা করতে ব্যস্ত তখন তামিম দিলেন এক রহস্যময় বার্তা। সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোমবার সকালে মাত্র দুই শব্দে তামিম লিখেন, ‘আন্তর্জাতিক টি-টোয়েন্টি।’ এর সঙ্গে জুড়ে দেন হাত নাড়ানোর তিনটি ইমোজি। এই ইমোজির অর্থ দুইরকমই হয়- স্বাগত জানানো কিংবা বিদায় জানানো।

কিন্তু তামিম ঠিক কোনটি বোঝাতে চেয়েছেন সেই রহস্যের কূলকিনারা করা সম্ভব হয়নি। কেননা ১৫ মিনিটের মধ্যেই নিজের এই পোস্ট সরিয়ে নিয়েছেন তামিম। তবে নেটিজেনদের নেওয়া স্ক্রিনশটের মাধ্যমে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয়বস্তুতে পরিণত হয়েছে এটি।

উল্লেখ্য, তামিমের টি-টোয়েন্টি বিরতি শেষ হবে চলতি মাসের ২৭ তারিখ। তিনি গত ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন হঠাৎ করেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে বিরতির ঘোষণা দিয়েছিলেন। মাঝে তার টি-টোয়েন্টি ক্যারিয়ার নিয়ে অনেক আলোচনাও হয়েছে।

তবে তামিম গত মাসে একটি বিশদ বার্তায় নিজের অবস্থান পরিষ্কার করেন। যেখানে তিনি জানান, ছয় মাস শেষ হওয়ার পর নিজেই জানাবেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ব্যাপারে সিদ্ধান্ত। তাই সবাইকে ধৈর্য্য ধরার আহ্বান জানান তিনি। এখন তাই অপেক্ষা করা ছাড়া আর পথ নেই।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...