| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ড কিংবদন্তির সেঞ্চুরি তবুও স্বল্প রানেই অলআউট

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৩ ২২:০১:৪৬
ইংল্যান্ড কিংবদন্তির সেঞ্চুরি তবুও স্বল্প রানেই অলআউট

বার্মিংহামের এজবাস্টনে ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে ইংল্যান্ড যখন খুব খারাপ অবস্থানে পড়েছিল তখন বেয়ারস্টো দলকে এগিয়ে দিয়েছিলেন। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বেন স্টোকস এবং স্যাম বিলিংসের সাথে জুটি বেঁধে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি করেন।

১৪০ বলে ১০৬ রান করে মোহাম্মদ শামির বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে আউট হন বেয়ারেস্টো। ৩৬ বলে ২৫ রান করে আউট হন বেন স্টোকস। স্যাম বিলিংস ৫৭ বলে করেন ৩৬ রান। শেষ দিকে ম্যাথিউ পটস করেন ১৯ রান।

শেষ পর্যন্ত ৬১.৩ ওভারে ৪.৬১ ওভার প্রতি রান তুলে স্কোর বোর্ডে ইংলিশরা জমা করে ২৮৪ রান। ভারতের চেয়ে পিছিয়ে থাকে ১৩২ রানে।

ভারতীয়দের হয়ে মোহাম্মদ সিরাজ নেন ৪ উইকেট। অধিনায়ক জসপ্রিত বুমরাহ নেন ৩ উইকেট এবং মোহাম্মদ শামি নেন ২টি। ১ উইকেট নেন শার্দুল ঠাকুর।

১৩২ রানে এগিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার শুভমান গিলের উইকেট হারায় ভারত। এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ১১.৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৩২ রান। ১৬ রান নিয়ে চেতেশ্বর পুজারা এবং ৬ রান নিয়ে ব্যাট করছেন হনুমা বিহারী। ১৬৪ রানের লিড দাঁড়িয়েছে ভারতের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...