| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

অবশেষে ৯ উইকেটের বিশাল জয় পেল বাংলাদেশ টাইগার্স

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৩ ১৯:০০:০৩
অবশেষে ৯ উইকেটের বিশাল জয় পেল বাংলাদেশ টাইগার্স

রাজশাহীর শহীদ এএইচএম কামরুজ্জামান স্টেডিয়ামে জয়ের জন্য ১২৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি জাকির হাসানের দল। ইনিংসের চতুর্থ ম্যাচে উইকেট হারায় বাংলাদেশ টাইগাররা। ফাস্ট বোলার মৃত্যুঞ্জয় চৌধুরীর কাছ থেকে মাহফিজুল ইসলাম রবিনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান রাজসিক সরকার।

প্রথম ইনিংসে ৮১ রানের দুর্দান্ত ইনিংস খেলা সৌম্য এদিন ফিরেছেন মাত্র ৯ রানে। এরপর অবশ্য ইমরুলকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন নাইম। শেষ পর্যন্ত আর কোনো উইকেট না হারিয়ে ২২.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ টাইগার্স। ইমরুল হাফ সেঞ্চুরিও পেলেও নাইম অপরাজিত ছিলেন ৪৭ রানে। আর হাফ সেঞ্চুরি পাওয়া ইমরুল অপরাজিত ছিলেন ৬৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে।

এর আগে ব্যাটিং করতে নেমে দিনের শুরুতেই উইকেট হারায় এইচপি। আগের দিন ৩০ রানে অপরাজিত থাকা শাহাদাত হোসেন দিপু আউট হয়েছেন ৪০ রানে। মোহাম্মদ হালিমের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। প্রথম ইনিংসের মতো এবারও ব্যর্থ হয়েছেন আইচ মোল্লাহ। ৬৫ বলে ১৫ রান করা আইচকে ফেরান আবু হায়দার।

ব্যাট হাতে সুবিধা করতে পারেননি মৃত্যুঞ্জয়ও। লেগ বিফোরের ফাঁদে ফেলে মৃত্যুঞ্জয়কে আউট করেন স্পিনার নাঈম হাসান। অধিনায়ক আকবর আলীর ব্যাট থেকে আসে ১৩ রান। শেষ দিকে রিশাদ হোসেনের ৩১ ও এনামুল হকের ২৩ রানের সুবাদে ২১৭ রান তোলে এইচপি। বাংলাদেশ টাইগার্সের হয়ে তানভীর চারটি ও আবু হায়দার তিনটি উইকেট নিয়েছেন।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)-

হাই পারফরম্যান্স ইউনিট (প্রথম ইনিংস) - ২২৭/১০ (৭২.১ ওভার) (মাহফিজুল ৪৭, তানজিদ ১১, শাহাদাত ২১, হৃদয় ৭, আইচ ২৯, আকবর ৪১, মৃত্যুঞ্জয় ৩৭; হাসান ৩/৪৩, নাঈম ৫/৬৭, রাহি ১/৪০)

বাংলাদেশ টাইগার্স (প্রথম ইনিংস)- ৩১৮/৯ (৮৭.৫ ওভার) (সৌম্য ৮১, ফজলে রাব্বি ৮৯, ইমরুল ২৪, তানভীর ২৩*, নাঈম ২১, জাকির ১৪; মুগ্ধ ২/৩৯, মৃত্যুঞ্জয় ৩/৪৮)

হাই পারফরম্যান্স ইউনিট (দ্বিতীয় ইনিংস)- ২১৭/১০ (৭৪.৫ ওভার) (তানজিদ ৩৩, দিপু ৪০, রবিন ২৭, রিশাদ ৩১, এনামুল ২৩; তানভীর ৪/৩৫,আবু হায়দার ৩/৩৫)

বাংলাদেশ টাইগার্স (দ্বিতীয় ইনিংস)- ১৩১/১ (২২.৩ ওভার) (ইমরুল ৬৮*, নাইম ৪৭*, সৌম্য ৯; মৃত্যুঞ্জয় ১/৩৪)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

বিকাল ৪ টায় ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবে

বিকাল ৪ টায় ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ; মোবাইলে যেভাবে দেখবে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল এবং ...