| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রেকর্ড গড়েও আনন্দে নয় বরং আক্ষেপেই রয়েছেন এই খেলোয়াড়

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০৩ ১২:১১:৩৫
রেকর্ড গড়েও আনন্দে নয় বরং আক্ষেপেই রয়েছেন এই খেলোয়াড়

তবে ব্যাট করার আগে টস হওয়ার সঙ্গে সঙ্গেই রেকর্ড গড়েন বিজয়। তবে রেকর্ডে না থাকলেই তিনি খুশি হতেন। কারণ রেকর্ডটি হলো দীর্ঘতম বিরতির পর টি-টোয়েন্টি দলে ফেরা বাংলাদেশের ক্রিকেটার। যা আনন্দের চেয়ে বেশি আক্ষেপের।

শনিবারের আগে সবশেষ ২০১৫ সালের নভেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২৯ বছর বয়সী এ ডানহাতি ব্যাটার। প্রায় সাড়ে ছয় বছর পর টি-টোয়েন্টি একাদশে ঢুকেছেন তিনি। মাঝে বাংলাদেশ খেলে ফেলেছে ৭৯টি ম্যাচ। দেশের আর কোনো ক্রিকেটারের দুই ম্যাচের মাঝে নেই এতো বড় বিরতি।

বিজয়ের আগে রেকর্ডটি ছিল আবুল হাসান রাজুর দখলে। ২০১২ সালে অভিষেকের পর চারটি টি-টোয়েন্টি খেলে বাদ পড়েন এ ডানহাতি পেসার। পরে ২০১৮ সালে আফগানিস্তানের বিপক্ষে দেরাদুনে হওয়া সিরিজে সুযোগ পেয়েছিলেন এক ম্যাচে। মাঝের সময়ে বাংলাদেশের খেলা টি-টোয়েন্টির সংখ্যা ছিল ৫০টি।

এছাড়া শফিউল ইসলাম ৩৭, নুরুল হাসান সোহান ৩৪, ইমরুল কায়েস ২৭ ও আলআমিন হোসেন ২৭ ম্যাচের বিরতি দিয়ে ফিরেছিলেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলে।

বাংলাদেশের রেকর্ড গড়লেও বিশ্বরেকর্ড থেকে বেশ দূরেই অবশ্য বিজয়। এ তালিকায় সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের ডেভন থমাস। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়া এ উইকেটরক্ষক ব্যাটার নিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচের মধ্যে বাইরে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ১০২টি টি-টোয়েন্টি ম্যাচে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...