| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই বাঁধা, ম্যাচ অনিশ্চিত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০২ ১৮:০৯:০১
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেই বাঁধা, ম্যাচ অনিশ্চিত

ম্যাচটি হবে ডমিনিকের উইন্ডসর পার্কে। কিন্তু ডমিনিকের আবহাওয়া অনুকূল নয়। গতকাল থেকে বৃষ্টি হচ্ছে। রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজকের খেলা চলাকালীন অবিরাম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অবিরাম বৃষ্টি হলে খেলা বাতিল হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

বৃষ্টির কারণে গতকাল ঠিকমতো অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ দল। মাঠে গেলেও বৃষ্টির কারণে শুধু ফুটবল খেলা আর ফিল্ডিং অনুশীলনই করতে পেরেছেন ক্রিকেটাররা। পরে আগেভাগেই দুই দলের অধিনায়ক মাহমুদউল্লাহ ও নিকোলাস পুরান ট্রফি হাতে অফিসিয়াল ফটোশুটে অংশ নেন।

শেষ পর্যন্ত বৃষ্টির উপদ্রবে ম্যাচ বাতিল হলে সেটা ডমিনিকাবাসীদের জন্য মন খারাপের বড় কারণই হবে। ২০১৭ সালে হারিকেন ‘মারিয়া’ লণ্ডভণ্ড করে দিয়েছিল ডমিনিকা, সেন্ট ক্রইক্স, পুয়ের্তো রিকোকে। উইন্ডসর পার্ক স্টেডিয়াম বিধ্বস্ত হয়ে পড়েছিল। যাতে দীর্ঘদিন এখানে বন্ধ ছিল আন্তর্জাতিক ক্রিকেট।

পরে প্রায় ৬ মিলিয়ন ডলার ব‌্যয়ে এই মাঠের সংস্কার করা হয়েছে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের টি-টোয়েন্টি দিয়েই আবারও এই ভেন্যুতে খেলা শুরু হওয়ার কথা। বৃষ্টির কারণে যদি সেটাই না হয় তাহলে নিশ্চয় বেশি কষ্ট হবে ডমিনিকা বাসীদের।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...