| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সিরিজ জিততে টাইগারদের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিল বাশার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০২ ১৭:২৩:৪৫
সিরিজ জিততে টাইগারদের চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিল বাশার

দলটি ওয়েস্ট ইন্ডিজে থাকাকালীন বাশার বাংলাদেশ টাইগার এবং এইচপি দলের প্রস্তুতি খেলা নিয়ে ব্যস্ত। সামনে থেকে ক্রিকেটারদের দেখার জন্য তিনি এখন রাজশাহীতে। এরপর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার লিগ নিয়ে কথা বলেন তিনি।

বাশার বলেন, 'ডমিনিকায় চ্যালেঞ্জিং হবে খেলা। ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল হিসেবে এখন ভালো। আমরা যখন জিতি দলীয়ভাবে খেলেই জিতি। আমাদের টি-টোয়েন্টি দলটা এমন নয় যে কেউ এসে বিস্ফোরক ইনিংস খেলে যাবে বা ৫ উইকেট নিয়ে নেবে। তারপরও আমরা এই দলটা নিয়ে অনেক ম্যাচ জিতেছি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের হারিয়েছি।'

দীর্ঘ ৫ বছর পর ডমিনিকার উইন্ডসর পার্কে গড়াচ্ছে কোনো আন্তর্জাতিক ম্যাচ। এই মাঠে বাংলাদেশকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে বলে মনে করেন বাশার। সিরিজে জিততে হলে ব্যাটিং ও বোলিং দুই বিভাবেই সেরাটা দেয়ার বিকল্প দেখছেন না তিনি।

জাতীয় দলের এই নির্বাচক বলেন, 'চ্যালেঞ্জিং হবে অবশ্যই। আমরা যে ক্রিকেটটা খেলি টি-টোয়েন্টিতে টিম গেম। সেটা যদি খেলতে পারি ভালো করা সম্ভব। অবশ্যই আমাদের কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আমরা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারাতে চাই টি-টোয়েন্টি সিরিজে আমাদের ব্যাটিং-বোলিং দুটোতেই আমাদের সেরা পারফরম্যান্সটা করতে হবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ খুবই ভালো দল এই ফরম্যাটে।'

সেন্ট লুসিয়া থেকে মার্টিনিক হয়ে ডমিনিকা আসার পথে বাংলাদেশ দলের অনেক ক্রিকেটার 'মোশন সিকনেসে' আক্রান্ত হয়েছিলেন। যদিও ভালো খবর ক্রিকেটারসহ দলের অন্যরা এখন স্বাভাবিক আছেন। বাশার জানিয়েছেন দলের কারো শারীরিক ও মানসিক অস্বস্তি নেই।

ডমিনিকায় পৌঁছানোর পর ক্রিকেটারদের সঙ্গে কথা হয়েছে বলেও জানালেন বাশার। তার ভাষ্য, 'কালকে সবার সঙ্গে কথা হয়েছে। ডমিনিকায় পৌঁছানোর পর সবাই সুস্থ আছে। কোনো মেন্টাল ফিজিক্যাল সমস্যা নেই কারো এই মুহূর্তে।'

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...