| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হেলমেটে ক্যামেরা লাগিয়ে ফিল্ডিং,চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন আইসিসি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০১ ১৬:৩৩:১২
হেলমেটে ক্যামেরা লাগিয়ে ফিল্ডিং,চূড়ান্ত সিদ্ধান্ত দিলেন আইসিসি

শুক্রবার থেকে শুরু হওয়া এজবাস্টন টেস্টেই ইংল্যান্ডের ক্লোজ-ইন ফিল্ডার ওলি পোপ হেলমেটে ক্যামেরা লাগিয়ে ফিল্ডিং করবেন। টিভিতে সরাসরি খেলা দেখতে তাই নতুন অভিজ্ঞতা হবে দর্শকদের। আইসিসি শর্ট লেগে ফিল্ডারের হেলমেটে ক্যামেরা লাগানোর অনুমতিও দিয়েছে। স্কাই স্পোর্টস নিশ্চিত করেছে বিষয়টি।

হেলমেটে ক্যামেরা লাগানোতে দর্শকেরা অনন্য দৃশ্য উপভোগ করবেন জানিয়ে স্কাই স্পোর্টসের সিনিয়র প্রডিউসার রবিন রিভ বলেন, ‘একটি টেস্ট ম্যাচে দর্শকদের জন্য অনন্য দৃশ্য দেখার উদ্দেশ্যে এটির আবির্ভাব হচ্ছে।’ তিনি জানিয়েছেন, ইংল্যান্ডের অধিনায়ক ও কোচও ফিল্ডারের হেলমেটে ক্যামেরা লাগানোর বিষয়টি অনুমোদন দিয়েছেন। জানিয়েছেন, তাদের আপত্তি নেই।

ইতিমধ্যে হেলমেটে ক্যামেরা লাগিয়ে ট্রায়াল দিয়েছেন পোপ জানিয়ে রবিন রিভ বলেন, ‘ওলি পোপ এটা নিয়ে ট্রায়াল দিয়েছেন এবং তার হেলমেটে ক্যামেরা থাকবে, এটাটয় তিনি খুশি।’ ইংল্যান্ডের ফিল্ডারের হেলমেটে ক্যামেরা থাকলেও ভারত দলের লেগ ফিল্ডারের হেলমেটে ক্যামেরা থাকবে কিনা তা নিশ্চিত করেননি তিনি। তিনি বলেন, ‘এটা নিশ্চিত করা হবে। কিন্তুু সম্ভাবনা নেই।’

অবশ্য এর আগে বিগ ব্যাশ ও দ্য হান্ড্রেডে হেলমেটে ক্যামেরা লাগিয়ে পরীক্ষা চালানো হয়েছে। এ নিয়ে গবেষণা করছে স্কাই। তারা মনে করে, শর্ট লেগ ফিল্ডারের হেলমেট ক্যামেরা থাকলেই ম্যাচের সবচেয়ে ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে। বিগ ব্যাশে ব্যাটাররাও তাদের হেলমেটে ক্যামেরা লাগিয়ে ব্যাটিং করেছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...