"আল্লাহর কাছে কৃতজ্ঞতা ও শুকরিয়া"- ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন মিরাজ
দ্বিতীয় টেস্টের ভেন্যু শহর সেন্ট লুসিয়ার ক্যাস্ট্রিস বন্দর থেকে ফেরি যাত্রা শুরু হয় সাকিব-লিটোনদের। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যায় (স্থানীয় সময় সকাল) তারা ডোমিনিকার উদ্দেশে যাত্রা শুরু করে। পৌঁছায় স্থানীয় সময় দুপুরে। এই ডোমিনিকাতেই হবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি।
সেন্ট লুসিয়া থেকে বের হয়ে যখন আটলান্টিক পাড়ি দিচ্ছিল ফেরি, তখনি মূলত সমস্যা শুরু হয়। ক্রিকেটারদের মনে ভয় ঢুকতে থাকে। বিশালাকার ঢেউ দেখে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে। পেসার শরিফুল ইসলাম ও নুরুল হাসান সোহান তো অসুস্থ হয়ে পড়েন। তারা বমিও করেন এসময়।
টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, ম্যানেজার নাফিস ইকবাল এবং সাপোর্ট স্টাফের এক সদস্য ‘মোশন সিকনেসে’ আক্রান্ত হন। কয়েকজন ভীষণ অসুস্থ হয়ে শুয়ে পড়েন ফ্লোরেই। নিজের এই নতুন অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মেহেদী হাসান মিরাজ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন,
“একমাত্র প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে তার সৃষ্টির অনেক নিদর্শন দেখার সুযোগ করে দিয়েছেন তাই আমরা আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ মহান রব্বুল আল-আমীনের সৃষ্টি অনেক সুন্দর! সেই ছোটবেলায় আটলান্টিক মহাসাগরের কথা বইয়ে পড়েছি আজকে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে খুবই ভালো লাগছে। নতুন একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল এবং আমরা যখন পাড়ি দিচ্ছিলাম তখন অনেক আনন্দ করছিলাম আবার অনেকে ভয়ও পাচ্ছিলাম। আজকের দিনটা অনেক স্মরণীয় হয়ে থাকবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন”।
শেষ পর্যন্ত ভয়ংকর এই যাত্রা শেষ করে সেন্ট লুসিয়া থেকে ডোমিনিকায় পৌঁছেছে জাতীয় দলের বহর। ক্রিকেটাররা এখন বিশ্রামে আছেন। বিভীষিকাময় এই ভ্রমণের পরপরই ডোমিনিকায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে টাইগারদের। ২ জুলাই প্রথম টি-টোয়েন্টি। ছবি : অলরাউন্ডার
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
