| ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

অধিনায়কত্ব পাওয়ার পরে রোহিতকে নিয়ে মুখ খুললেন বুমরা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুলাই ০১ ১৫:১০:৪৭
অধিনায়কত্ব  পাওয়ার পরে রোহিতকে নিয়ে মুখ খুললেন বুমরা

পজিটিভ হওয়ার পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্ট থেকে বাদ পড়লেন রোহিত। তাঁর জায়গায় সরকারি ভাবে বুমরার নাম ঘোষণা করল বিসিসিআই।

এরপরেই বুমরা সাংবাদিক সম্মলনে এসে এসে বুমরা বলেন, "রোহিত শর্মা ভারতীয় দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য, আমরা অবশ্যই তাঁকে মিস করব।"

নেতৃত্ব পাওয়ার পর থেকেই নিজের কাজে মন দিতে চান বুমরা। মহেন্দ্র সিং ধোনিকে সামনে রেখে এগিয়ে যেতে চান এই জোরে বোলার। গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে বুমরা বলেন, "এমএস ধোনি আমাকে বলেছিলেন তিনি সরাসরি ভারতের অধিনায়কত্ব করেছিলেন। এর আগে কোথাও অধিনায়কত্ব করেননি। তিনি সবচেয়ে সফল অধিনায়কদের একজন। আমি কীভাবে দলকে সাহায্য করতে পারি সে দিকে মনোযোগ দিচ্ছি।"

বুমরা অধিনায়ক হওয়ার আগে ধোনি থেকে কোহলি ও রোহিতের নেতৃত্বে খেলেছিলেন। সে কারণেই সকলে থেকে পাওয়া শিক্ষাকে কাজে লাগিয়ে নিজের মতো করে নেতৃত্ব দিতে চান। দলের নেতৃত্ব পাওয়ার পরে তিনি বলেন, "এমএস ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই খেলার কিংবদন্তি। ভারতীয় ক্রিকেটে তাদের অনেক অবদান রয়েছে। আমি সবার কাছ থেকে শেখার চেষ্টা করেছি। কিন্তু আমি আমার মতোই নেতৃত্ব দেব, তার উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেব।"

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...