এই সিরিজই হতে পারে কোহলির ভাগ্য বদলানোর সিরিজ
আড়াই বছর ধরে কোনো ধরনের ক্রিকেটেই সেঞ্চুরি নেই বিরাট কোহলির ব্যাটে। তবে সাবেক ভারত অধিনায়কের দীর্ঘ সেঞ্চুরি-খরা নিয়ে একদমই ভাবছেন না রাহুল দ্রাবিড়। ভারতের প্রধান কোচের কাছে দলে অবদান রাখতে পারাটাই বড় ব্যাপার। কোহলি সেটা রাখছেন বলেই মনে করছেন তিনি।
২০১৯ সালের নভেম্বরে কলকাতায় বাংলাদেশের বিপক্ষে টেস্টে সেঞ্চুরির পর আর তিন অঙ্কের দেখা পাননি কোহলি। একটা সময় যিনি হেসেখেলে সেঞ্চুরি করেছেন, সেই কোহলি এখন হাপিত্যেশ করছেন একটি রান করতেই। গত আইপিএলে যেমন ১৬ ইনিংসে তিনি পঞ্চাশ ছুঁতে পারেন কেবল দুইবার। প্রথম বলে আউট হন তিনবার।
গত কয়েক বছরে কোহলি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন যে, কয়েক ম্যাচে সেঞ্চুরি না করলে তাকে ব্যর্থ ধরা হয়। সেঞ্চুরি না পেলেও জাতীয় দলে অবশ্য তিনি অবদান রাখছেন নিয়মিত। এই বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে কঠিন কন্ডিশনে ২০১ বলে খেলেন ৭৯ রানের ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টের আগে দ্রাবিড় মনে করিয়ে দিলেন কোহলির ওই ইনিংসটির কথা।
“সব সময় কেবল তিন অঙ্কের রানগুলোই নয়, এমনকি কেপ টাউনে কঠিন কন্ডিশনে ৭০ প্লাস (৭৯) রানের ইনিংসটাও ভালো ছিল। অবশ্যই যে মান সে তৈরি করেছে তাতে একশর নিচে রান হলে সফল ধরা হয় না। তবে আমার মতে, একজন কোচের দৃষ্টিকোণ থেকে, আমরা চাই সে ম্যাচ জয়ে অবদান রাখুক, সেটা ৫০ রান করে হোক বা ৬০।”
ইংল্যান্ডের বিপক্ষে গত বছর স্থগিত হওয়া পঞ্চম টেস্ট ম্যাচটিই পুনরায় হতে যাচ্ছে শুক্রবার থেকে। কোভিড আক্রান্ত হওয়ায় ম্যাচে অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এই ওপেনার না থাকলে চাপ বাড়বে কোহলির ওপর।টেস্টের আগে লেস্টারে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৬৭ ও ৩৩ রানের দুটি ইনিংস খেলেন কোহলি। ৩৩ বছর বয়সী এই ব্যাটসম্যান সঠিক পথেই আছেন বলে মনে করেন দ্রাবিড়।
“আমার মতে, সে ত্রিশ পার হওয়ার পরও অবিশ্বাস্যভাবে ফিট আছে। সে দলের সবচেয়ে কঠোর পরিশ্রম করা খেলোয়াড়দের একজন। তার ভালো করার তাড়না তীব্র।”
“তার প্রস্তুতি নিয়ে যদি বলতে হয়, লেস্টারে ওরকম কন্ডিশনে যেভাবে সে ব্যাট করেছে, ৫০ বা ৬০ রান করেছে, আমাদের বোলারদের বিপক্ষে, বুমরাহর বিপক্ষে, সে সঠিক জায়গাতেই আছে, সে সবকিছুই করছে।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- নতুন পে স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি চাকরিজীবী
- পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- বিকালে সিরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ, সরাসরি যেভাবে দেখবেন
- আজকের সকল দেশের টাকার রেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬
- রোববার নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন
- সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটে কত
- পে-স্কেলের অর্থ জোগাড়ে সরকারের ৫ পরিকল্পনা
- আজকের স্বর্ণের বাজারদর: ৪ সেপ্টেম্বর ২০২৬
