| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ঢাকাই চলচ্চিত্রে নতুন রুপে ফিরছেন গ্রিনকার্ড পাওয়া শাকিব খান

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ৩০ ১১:০৯:৩৭
ঢাকাই চলচ্চিত্রে নতুন রুপে ফিরছেন গ্রিনকার্ড পাওয়া শাকিব খান

যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড পেয়েছেন শাকিব খান। দেশে ফিরবেন ৫-৭ আগস্ট। দেশে ফিরে হাত দেবেন সিনেমা নির্মাণে। তার প্রযোজনা সংস্থা এসকে ফিল্মস চলতি অর্থবছরে ‘মায়া’ সিনেমার জন্য ৬৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। মায়া সিনেমার বাজেট ৪ কোটি টাকা বলে জানান বাংলা সিনেমার এ সুপারস্টার। সরকারি অনুদান ও মায়া নিয়ে যুক্তরাষ্ট্র থেকে বলেন, ‘বাণিজ্যিক ধারার ছবিগুলোকে সাধারণত অনুদান দেয়া হয় না, এবার সেটার ব্যতিক্রম ঘটনা ঘটেছে। এটাকে সাধুবাদ জানাতেই হয়। সরকার যে টাকাটা দেবে, সেটা দিয়ে আসলে আমার ছবিটা হবে না। মায়া সিনেমার বাজেট অনেক বেশি। শুধু ভিএফএক্সেই লাগবে দেড় কোটি টাকা। সব মিলিয়ে ৪ কোটি ছাড়িয়ে যাবে বাজেট। অনুদানের টাকাটা পাওয়ায় ভালোই হলো।’

দেশে এসে শুধু অভিনয় ও প্রযোজনায় মন দেবেন জানিয়ে বলেন, ‘এখন আমার উপলব্ধি হয়েছে সংগঠন করে চলচ্চিত্রের কোনো লাভ হয় না। শিল্পীরা কাজ করতে চান, তাদের কাজ করতে দিতে হবে, ব্যস। নতুন আরো কিছু পরিচালককে কাজের সুযোগ দেব। ছবির সাবজেক্ট বাছাই করব একেবারে নতুন কিছু। টম ক্রুজ, শাহরুখ-আমির-সালমান—সবাই তো প্রডিউসার। একজন স্টার যখন প্রযোজক হন তখন ছবিটা এমনিতেই ভালো হয়, ইন্ডাস্ট্রিও উপকৃত হয়।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...