| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

স্বেচ্ছায় পদ ত্যাগ করলেন মাইকেল ভন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৯ ১৩:২৬:৪৬
স্বেচ্ছায় পদ ত্যাগ করলেন মাইকেল ভন

গতবছর ইয়র্কশায়ারের সাবেক ক্রিকেটার আজিম রফিক অভিযোগ করেছিলেন, ক্লাবটির প্রাতিষ্ঠানিক বর্ণবাদী আচরণে যুক্ত ছিলেন ভনও। যে কারণে সবশেষ অ্যাশেজ সিরিজে কাজ করা হয়নি ভনের। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে তাকে কাজে পুনর্বহাল করা হয়।

কিন্তু এ সিদ্ধান্ত আবার মনঃপুত হয়নি বিবিসি স্পোর্টসের কৃষ্ণাঙ্গ, এশিয়ান ও সংখ্যালঘু আদিবাসী গোত্রের। তারা গত সপ্তাহে বিবিসিকে ভনকে পুনর্বহাল করার সিদ্ধান্তের বিরুদ্ধে মতপ্রকাশ করে একটি আনুষ্ঠানিক মেইলও পাঠায়। যেখানে আজিম রফিকের করা অভিযোগের উদাহরণ আনা হয়।

সেই ঘটনায় ইয়র্কশায়ারের সাত অভিযুক্ত খেলোয়াড়ের একজন ছিলেন ভন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি কমিটিও তাদের বিরুদ্ধে অভিযোগ এনেছিল। মঙ্গলবার সন্ধ্যায় এই সমালোচনার প্রতিক্রিয়া জানিয়ে বিবিসি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন ভন।

টুইটবার্তায় ভন লিখেছেন, ‘ইয়র্কশায়ার ইস্যুতে আমি অনেকবার নিজের মন্তব্য জানিয়েছি। এটি খুবই হতাশার যখন মাঠের বাইরের ঘটনায় ধারাভাষ্যের মধ্যে চলে আসে। তাই চলমান পরিস্থিতিতে আমি এখন বিবিসির সঙ্গে কাজ করা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি।’

তবে নিজে সরে দাঁড়ালেও বিবিসির সঙ্গে তার চুক্তি শেষ হচ্ছে না। এ কথা জানিয়ে বিবিসি কর্তৃপক্ষ বলেছেন, ‘মাইকেল ভনের সঙ্গে কথা বলে আমরা তার সিদ্ধান্ত স্বাদরে স্বাগত জানিয়েছি। আমরা তার সিদ্ধান্তকে সম্মান জানাই। তবে সে এখন বিবিসির সঙ্গে চুক্তিবদ্ধ থাকছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...