| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

চমক দিয়ে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে লঙ্কানদের শক্তিশালী একাদশ ঘোষণা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৯ ১০:৫৯:৪৬
চমক দিয়ে অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জ জানিয়ে লঙ্কানদের শক্তিশালী একাদশ ঘোষণা

ম্যাচে টস জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারাত্নে। দ্বিতীয়বার না ভেবে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অসি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, টস জিতলে তিনিও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। এখন শুরুতে সুইংয়ের আশায় কামিন্স।

শ্রীলঙ্কার হয়ে এই ম্যাচে অভিষেক হলো জেফরে ভ্যান্ডারসাইয়ের। এছাড়া দলে আছেন দুই বিশেষজ্ঞ স্পিনার রমেশ মেন্ডিস ও লাসিথ এম্বুলদেনিয়া। তাদের সঙ্গে রয়েছেন খণ্ডকালীন অফস্পিনার ধনঞ্জয় ডি সিলভাও। একমাত্র পেসার হিসেবে খেলছেন আসিথা ফার্নান্দো।

গলে খেলা শেষ ম্যাচে ১১ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ান মিচেল স্টার্ক। তার সঙ্গে কামিন্স রয়েছেন একাদশে। পেস বোলিং অপশন হিসেবে দলে আছেন ক্যামেরন গ্রিনও। আর স্পিনের দায়িত্ব সামলাবেন নাথান লিয়ন ও মিচেল সুয়েপসন।

শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারাত্নে (অধিনায়ক), কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনঞ্জয় ডি সিলভা, দিনেশ চান্দিমাল, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), রমেশ মেন্ডিস, জেফরে ভ্যান্ডারসাই, লাসিথ এম্বুলদেনিয়া ও আসিথা ফার্নান্দো।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও মিচেল সুয়েপসন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...