| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে মেসির কাছে হার মেনে নিলেন নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৮ ২২:০৬:১৬
অবশেষে মেসির কাছে হার মেনে নিলেন নেইমার

পরবর্তীতে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে কাটিয়েছেন ক্যারিয়ারের সেরা সময়, ফরাসি চাম্পিয়ন পিএসজির ডেরাতেও হরহামেশাই দেখান বল পায়ে তার অনন্য প্রতিভার ঝলক। বর্তমান সময়ের কোন পাঁচ জন ফুটবলার নেইমারের চেয়েও বেশি প্রতিভাধর, সম্প্রতি এমন প্রশ্নের জবাব দিয়েছেন ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নিজেই!

সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর ওহ মাই গোল এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিল নেইমারের কাছে। ব্রাজিলিয়ান মহাতারকার জবাব, ‘আমার চেয়ে বেশি টেকনিক্যালি ভালো? আমি জানি না এটার উত্তর দিতে পারব কি না! দুনিয়ার সব বিনয় জড়ো করেই বলছি, আমি নিজেকে এই সময়ে পৃথিবীর সবচেয়ে টেকনিক্যাল খেলোয়াড়দের অন্যতম মনে করি।’

‘তবে আমি বলব, (লিওনেল) মেসি, (ইডেন) হ্যাজার্ড, (কেভিন) ডি ব্রুইনা, (মার্কো) ভেরাত্তি, একজন বাদ পড়েছে নাকি? আমার চেয়ে বেশি টেকনিক্যাল…থিয়াগো (আলকান্তারা)।

যে পাঁচ খেলোয়াড়ের নাম নিয়েছেন নেইমার, তার মধ্যে দুজনের সঙ্গে ড্রেসিং রুম ভাগাভাগির অভিজ্ঞতা রয়েছে তার। বার্সেলোনায় এবং পরবর্তীতে পিএসজিতে মেসির সঙ্গে এবং ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে ভেরাত্তির সঙ্গে খেলেছেন তিনি।

তবে হ্যাজার্ড, ডি ব্রুইনা এবং থিয়াগোর সঙ্গে কখনোই খেলা হয়নি নেইমারের। তবে প্রতিপক্ষ হিসেবে অনেকবারই তাদের পেয়েছেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...