মালয়েশিয়াকে রুখে দিয়ে সিরিজ জিতলো বাংলাদেশ
এই ম্যাচে বাংলাদেশের মেয়েরা আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে মালয়েশিয়া। তবে প্রথম ম্যাচে জয়ের সুবাদে সিরজি নিজেদের করে নিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা।
প্রথম ম্যাচে মালয়েশিয়াকে প্রথমার্ধেই দিয়েছিল চার গোল। দ্বিতীয় ম্যাচে সেটা আর হলো না। এমনকি প্রথম ৪৫ মিনিটে মালয়েশিয়ার জালও চিনতে পারেননি সাবিনা-স্বপ্নারা। গোলশূন্যভাবেই শেষ হয় প্রথম ৪৫ মিনিটের খেলা।
গোল না হলেও বাংলাদেশের একের পর এক আক্রমণে দিশেহারা ছিল মালয়েশিয়ার মেয়েরা। প্রথমার্ধে ১১টিসহ মোট ১৬টি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। কিন্তু কোনো কর্নারই গোলে পরিণত করতে পারেনি।
বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন না আনলেও ৫টি পরিবর্তন ছিল মালয়েশিয়ার একাদশে। এই ম্যাচে তারা দাঁতে দাঁত চেপে বাংলাদেশের আক্রমণ ঠেকিয়েছে। গোল খাবে না-এমন ইস্পাতদৃঢ় পণ করেই যেন নেমেছিল মালয়েশিয়ার মেয়েরা। ড্র করে ম্যাচশেষে স্বস্তির হাসি দেখা যায় তাদের মুখে।
বাংলাদেশ একাদশ
রূপনা চাকমা, শিউলি আজিম, আঁখি খাতুন, মাসুরা পারভীন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার , সিরাজ জাহান স্বপ্না, সাবিনা খাতুন (অধিনায়ক)।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজই পে-স্কেলের গেজেট, যা জানা গেল
- সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতা বাড়ছে, গ্রেডভেদে নতুন হার
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় আপডেট
- নবম পে-স্কেল: নতুন বেতন নির্ধারণ হবে আইবাসে
- নবম পে-স্কেলে ২০ গ্রেডের বেতন কত, এক নজরে দেখুন
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় আপডেট, ভেটিং চলছে
- পে-স্কেল বাস্তবায়নে ৭ এসআরও, কোন চাকরিজীবী কোথায়
- আজকের স্বর্ণের বাজারদর: ১১ সেপ্টেম্বর ২০২৬
- এসএসসির পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল জানুন একক্লিকে
- নতুন পে স্কেলের প্রজ্ঞাপন কখন, যা জানা গেল
- ভারতের বিপক্ষে ব্রাজিলের ২৬ সদস্যের দল ঘোষণা
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা, সাগরে লঘুচাপের আভাস
- ১০০% ভাতা দাবিতে জটিলতা, পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
