বিশ্বকাপের আগেই টাইগারদের দিতে হবে আরো একটি বড় পরীক্ষা
গতকাল ২৫ জুন শনিবার পাকিস্তানি মিডিয়ার সঙ্গে আলাপকালে পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা জানান এ তথ্য। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজটি আয়োজনের পরিকল্পনা চলছে।
রমিজ রাজা বলেন, ‘ইংল্যান্ডের পাকিস্তান সফরের দিন-তারিখ নিশ্চিত হওয়ার পর, যেটা পাকিস্তানে শুরু হবে সেপ্টেম্বরের ১৫ তারিখ, আমরা নিউজিল্যান্ডে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছি। আমি চাই, বিশ্বকাপের আগে আমাদের দল অস্ট্রেলিয়ান পরিবেশে কিছু আন্তর্জাতিক ম্যাচে অংশ নিক। তাহলে, এই ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে দল তাদের সেরা কম্বিনেশন ঠিক করে নেয়ার সুযোগ পাবে, নিজেদের ভালোমত পরীক্ষা করে নিতে পারবে।’
নিউজিল্যান্ডের উদ্দেশ্যে ৪ অক্টোবর পাকিস্তান দল দেশ ছাড়বে বলে আশা করা হচ্ছে। ত্রিদেশীয় সিরিজটি অনুষ্ঠিত হবে ডাবল হেডারে। অর্থ্যাৎ প্রতিটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে মুখোমুখি হবে। সেরা দুই দল খেলবে ফাইনালে। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এখনও সূচি প্রকাশ করেনি। তবে, খুব শিগগিরই প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে ত্রিদেশীয় সিরিজের বিষয়টা আগেই জানানো হয়েছিল। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালীস সময়ে চট্টগ্রামে সাংবাদিকদের ত্রিদেশীয় সিরিজের তথ্য জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- ১ জুলাই থেকে কার্যকর নবম পে-স্কেল, বকেয়া বেতন কবে
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
- নবম পে-স্কেলে কোন ভাতা কত, দেখুন একনজরে
- আজকের সকল দেশের টাকার রেট: ২০ সেপ্টেম্বর ২০২৬
- হিমালয়ের ঝুঁকি বাড়ছে, বাংলাদেশসহ ৮ দেশের জন্য সতর্কবার্তা
- একাদশে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ, আসন পেল যতজন
- দেশে ১৮, ২১, ২২ ক্যারেট সোনার দাম
