| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

টেস্টে ১০০+ স্ট্রাইক রেটে তামিম ও ম্যাককালামের রেকর্ডে পাশে বেয়ারস্টোর নাম

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৬ ১০:১৩:১৬
টেস্টে ১০০+ স্ট্রাইক রেটে তামিম ও ম্যাককালামের রেকর্ডে পাশে বেয়ারস্টোর নাম

দ্বিতীয় টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র ৭৭ বলে সেঞ্চুরি তুলে নেন ইংলিশ দলকে বিশ্বকাপ জেতানো এই জনি বেয়ারস্টো। যার সুবাদে ওই টেস্টের নাটকীয় ভাবে জয় লাভ করে ইংল্যান্ড। এবার দ্বিতীয় টেস্টেও মাত্র ৯৫ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। আর এতেই ক্রিকেট বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্টে টানা দুই ম্যাচে ১০০+ স্ট্রাইক রেটে জোড়া সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন তিনি।

জনি বেয়ারস্টো আগে টানা দুই ম্যাচে ১০০+ স্ট্রাইক রেটে সেঞ্চুরি পেয়েছেন আর মাত্র ৩ জন ব্যাটসম্যান। তাদের মধ্যে একজন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সর্বপ্রথম এই রেকর্ড গড়েন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রীদি। ২০০৬ সালে ভারতের বিপক্ষে ঘরের মাঠে ১০০+ স্ট্রাইক রেটে জোড়া সেঞ্চুরি করে রেকর্ড গড়েন তিনি।

এরপর ২০১০ সালের সেই রেকর্ডে ভাগ বসান তামিম ইকবাল। তবে তামিমের রেকর্ড ছিল রাজকীয়। কারণ ওই টেস্ট সিরিজ ছিল ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। প্রথমে লর্ডসে ঐতিহাসিক সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। ওই সেঞ্চুরি করতে তামিম ইকবাল খেলেছিলেন ৯৫ বল।

এর পরের ম্যাচে ম্যানচেস্টারে ও তুলে নেন সেঞ্চুরি। ১০০ বলে ওই টেস্টে সেঞ্চুরি করেন তামিম। তামিম ছাড়াও এই তালিকায় রয়েছেন নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককালাম। ২০১৪ সালে প্রথমে পাকিস্তান এবং পরের ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন তিনি। চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এই তালিকায় যোগ হয়েছেন বেয়ারস্টো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...