| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

নিউজিল্যান্ডের ভরসা এখন শুধুই দুই ব্যাটিংয়ে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৬ ০৯:৫০:৩২
নিউজিল্যান্ডের ভরসা এখন শুধুই দুই ব্যাটিংয়ে

দ্বিতীয় ইনিংসেও যখন ধ্বস নেমেছে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে, ইংলিশ বোলারদের সামনে যখন ধুঁকছে, তখন সেই মিচেল আর ব্লান্ডেলই এখন উইকেট ধরার চেষ্টা করছেন। ইংলিশ বোলারদের আগ্রাসী রূপ এখনও বেশিক্ষণ দেখতে হয়নি তাদের।

তৃতীয় দিন শেষ বিকেলে ব্যাট করতে নেমে তারা মাত্র ৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন। এর মধ্যে টম ব্লান্ডেল ৫ রানে এবং ড্যারিল মিচেল ৪ রান নিয়ে আজ ব্যাট করতে নামবেন।

তবে, পুরো সিরিজে তারা যেভাবে হাল ধরেছিলেন কিউইদের, সেভাবেই সবার প্রত্যাশা, এবারও ধরবেন। তাতে যদি ইংল্যান্ডের সামনে বড় একটি চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়া যায়!

প্রথম ইনিংসেও সেঞ্চুরি করেছিলেন ড্যারিল মিচেল। ১০৯ রান করেছিলেন তিনি। টম ব্লান্ডেল করেছিলেন ৫৫ রান। এ দু’জনের ব্যাটে ৩২৯ রান করেছিল নিউজিল্যান্ড।

দ্বিতীয় ইনিংসে ৩১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে যদিও ওপেনার টম ল্যাথাম ৭৬ রান করেছিলেন এবং কেনে উইলিয়ামসন করেছিলেন ৪৮ রান, তবুও ধুঁকছে নিউজিল্যান্ড।

কারণ ১৬১ রানে পড়েছে ৫ উইকেট। দিন শেষ করেছে তারা ১৬৮ রানে। ইংল্যান্ডের সামনে লিড দাঁড়িয়েছে কেবল ১৩৭ রানের। দ্বিতীয় টেস্টে ২৯৯ রানের লক্ষ্য দিয়েও টেস্ট বাঁচাতে পারেনি নিউজিল্যান্ড। মাত্র ৫০ ওভারে জিতে গিয়েছিল ইংলিশরা। এবারও যদি লিডটা বড় না হয়, তাহলে জয়ের আশা তো বহুদূর, ম্যাচই বাঁচাতে পারবে না তারা। সে ক্ষেত্রে হতে হবে হোয়াইটওয়াশ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...