| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সামান্য ভুলের কারনে পাকিস্তানি এলিট আম্পায়ার এখন দোকানদার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৫ ১৮:৫৪:৩১
সামান্য ভুলের কারনে পাকিস্তানি এলিট আম্পায়ার এখন দোকানদার

পাকিস্তানের এই আম্পায়ার আইসিসির এলিট প্যানেলেও যুক্ত হোন। দীর্ঘ ১৩ বছরের আন্তর্জাতিক আম্পায়ারিং ক্যারিয়ার শেষে ফিক্সিংয়ের অভিযোগে ক্রিকেট থেকে দূরে সরে যান আসাদ রউফ। ফিক্সিং কাণ্ডে ক্রিকেট থেকে নির্বাসনে যাওয়ার পর এখন জুতার দোকানদার হিসেবে জীবিকা নির্বাহ করছেন সাবেক এই পাকিস্তানি আম্পায়ার। লাহোরে একটি জুতার দোকান পরিচালনা করেন তিনি।

২০১২ সালে এই পাকিস্তানি আম্পায়ারের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনেন ভারতীয় এক মডেল। বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার গুরুতর অভিযোগ এনেছিলো সেই মডেল। সেই অভিযোগ ওঠায় বিতর্কের শিকার হয়েছিলেন এই পাকিস্তানী আম্পায়ার। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন এই আম্পায়ার।

এই পাকিস্তানি আম্পায়ার ভারতের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে আম্পায়ারিং করেছিলেন। সেখানে তাকে ঘিরে ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জণ ওঠে। ২০১৩ সালে ম্যাচ ফিক্সিংয়ের খবর জানাজানি হওয়ার পর, সেটার প্রমাণও মেলে এই পাকিস্তানি আম্পায়ারের বিরুদ্ধে। এরপর ৫ বছরের জন্য ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা পান এই আম্পায়ার।

তখন থেকে ক্রিকেট ছেড়ে দূরে আছেন আসাদ। ২০০০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৪৯টি টেস্ট, ৯৮টি ওয়ানডে এবং ২৩ টি-টোয়েন্টিতে দায়িত্ব পালন করেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটে ১১১টি ম্যাচ খেলে করেছিলেন চার হাজারেরও বেশি রান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...