| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

"তুমি কী খাও" -বাংলাদেশী ফুটবলারকে মালয়েশিয়া অধিনায়কের প্রশ্ন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৪ ১৬:২৭:৪৩
"তুমি কী খাও" -বাংলাদেশী ফুটবলারকে মালয়েশিয়া অধিনায়কের প্রশ্ন

গোল করার পাশাপাশি আলোও ছড়িয়েছেন সিরাজগঞ্জ থেকে উঠে আসা দীর্ঘদেহী এই নারী ফুটবলার। ম্যাচ চলাকালীন তার পারফরম্যান্সে মুগ্ধ ছিলেন প্রতিপক্ষ দলের অধিনায়কও।

মুগ্ধতায় মালয়েশিয়া অধিনায়ক স্টেফি সার্জ কৌর ম্যাচের এক ফাঁকে আঁখি সম্পর্কে জানতেও চেয়েছিলেন। ম্যাচশেষে আঁখি নিজেই সংবাদ মাধ্যমকে বলেছেন তার কথা, ‘‘ম্যাচের সময় তো কথা বলার সুযোগ হয় না। সে শুধু আমাকে জিজ্ঞেস করেছে, ‘তোমার বয়স কত এবং কী কী খাও?’ এটা শুনে আমি শুধু হেসেছি।’’

নারী জাতীয় দলের ফুটবলারের মধ্যে উচ্চতায় সবচেয়ে বড় আঁখি খাতুন। তাই সেট পিসে তাকে নিয়েই বেশি কাজ করেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। যা ম্যাচে কাজেও লাগিয়েছেন এই ডিফেন্ডার।

এদিন জোড়া গোল করে আঁখি বলেছেন, ‘২০১৭ সালে এই দলের কাছে হেরেছিলাম, কঠোর পরিশ্রম করেছি, তাই আজ জিতলাম। পার্থক্য হচ্ছে ওরা করোনার মধ্যে অনুশীলন করেনি, আমরা করেছি। গোল করতে পেরে ভালো লাগছে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...