| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

"কে রে এই পাগলটা"- রেগে গিয়ে সৌরভ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৩ ১৭:৪২:৪৪
"কে রে এই পাগলটা"- রেগে গিয়ে সৌরভ

আন্তর্জাতিক ক্রিকেটে কার্তিকের অভিষেক ১৮ বছর আগে। তখন ভারতীয় দলের নেতৃত্বে সৌরভ। ২০০৪ সালে অভিষেকের কয়েক দিন পরেই কার্তিক এমন একটি কাণ্ড ঘটান, যাতে অত্যন্ত বিরক্ত হন সৌরভ। বিরক্ত সৌরভ ঠিক কী বলেছিলেন, তা আবার পাল্টা টুইট করে জানিয়েছেন যুবরাজ সিংহ।

কার্তিক তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল ১৮ বছর আগে। সারা তখন ভারতীয় দলের দায়িত্বে ছিলেন। ২০০৪ সালে মুক্তি পাওয়ার কয়েকদিন পর, কার্তিক সৌরভকে বিরক্ত করার জন্য কিছু করেছিলেন। যুবরাজ সিং তার সৌরভ যা বলেছিলেন তা পুনর্ব্যক্ত করেছেন, যা তাকে উদ্বিগ্ন করেছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচে প্রথম একাদশে ছিলেন না কার্তিক। খেলার বিরতিতে জল নিয়ে মাঠে যান। সতীর্থদের জল দিতে গিয়েই কার্তিক সৌরভের উপর গিয়ে পড়েন। কার্তিক বলেছেন, ‘‘সেই ম্যাচে আমি অতিরিক্ত খেলোয়াড় ছিলাম। সতীর্থদের জন্য মাঠে জল নিয়ে যাচ্ছিলাম। তাড়াতাড়ি জল পৌঁছতে গিয়ে দৌড়চ্ছিলাম। দৌড়তে গিয়ে পড়ে যাই দাদার উপর। তখনই দাদা বিরক্তিতে চিৎকার করে ওঠে।’’ কী বলেছিলেন সৌরভ? কার্তিক বলেছেন, দাদা চেঁচিয়ে বলে, ‘তোমরা এই সব ক্রিকেটার কোথা থেকে পাও? কে এটা!’

কার্তিকের উত্তর শুনে রসিকতা করে ভুল ধরিয়ে দিয়েছেন যুবরাজ। ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার মজা করে টুইট করেছেন। যুবরাজ লিখেছেন, ‘দাদা আসলে বলেছিল, কে রে এই পাগলটা! এদের কারা কোথা থেকে ধরে নিয়ে আসে?’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...