| ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

বেরিয়ে এলো গোপন তথ্য, কোহলির বাজে ফর্মের দায় কোচেরই

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৩ ১৪:৩৯:৫০
বেরিয়ে এলো গোপন তথ্য, কোহলির বাজে ফর্মের দায় কোচেরই

কোহলির ফর্ম হারিয়ে গিয়েছে আর তাকে নিজের পুরোনো মেজাজে ব্যাটিং করতে দেখা যাচ্ছে না।

এই বাজে অবস্থার মধ্যে বেশকিছু ক্রিকেট বিশেষজ্ঞ বিরাটের সাম্প্রতিক প্রদর্শন নিয়ে মন্তব্য করেছেন, যার মধ্যে একজন কোহলির খারাপ ফর্মের জন্য টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীকে দায়ী করেছেন বলে জানা যায়।

ভারতীয় সাবেক কোচ রবি শাস্ত্রীর উপর এই অভিযোগ প্রতিবেশী দেশ পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফ তুলেছেন। লতিফের মতে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই রবি শাস্ত্রীকে ভারতীয় দলের কোচ করে সবচেয়ে বড় ভুল করেছিল। এর সঙ্গেই তিনি বিরাট কোহলির খারাপ ফর্মের জন্য দায়ীও রবি শাস্ত্রীকেই করেছেন। রশিদ বলেছেন,

“এ সবকিছুই রবি শাস্ত্রীর কারণেই হয়েছে, ২০১৭য় আপনারা অনিল কুম্বলের মতো প্লেয়ারকে সাইডলাইন করে রবি শাস্ত্রীকে কোচ করেছিলেন। আমি জানি না রবি শাস্ত্রীর কাছে মান্যতা ছিল কি না। ও একজন ব্রডকাস্টার ছিল আর ওর কখনও কোচিংয়ের সঙ্গে কোনো লেনাদেনা ছিল না”।

প্রসঙ্গত, রবি শাস্ত্রী ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত ভারতীয় দলের কোচ ছিলেন। তার কার্যকালে ভারত দ্বিপাক্ষিক সিরিজে দুর্দান্ত প্রদর্শন করেছে। কিন্তু তিনি একটিও আইসিসি টুর্নামেন্ট জিততে সফল হননি। সম্প্রতিই যখন রবি শাস্ত্রীর কাছে বিরাট কোহলির ফর্ম নিয়ে প্রশ্ন করা হয়েছিল সেই সময় তিনি বিরাটকে ব্রেক নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এই বিষয়েও ক্ষুব্ধ হয়ে রশিদ লতিফ শাস্ত্রীকে সমালোচনা করে বলেন,

“আমার মনে হয় না যে বিরাট ছাড়া শাস্ত্রীকে কোচ করার আর কারও কোনো ভূমিকা থেকে থাকবে। কিন্তু এখন এই চালই উল্টে গিয়েছে, তাই না? যদি শাস্ত্রী কোচ না হত তো কোহলির এই হাল কখনও হত না”।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় বড় ধাক্কা খেল স্বাগতিক বাংলাদেশ। ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...