| ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

দেশের বাহিরে কোহলি-জাদেজার বিপক্ষে মাঠে নামছে পান্ত-বুমরাহ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৩ ১১:৪৮:৪৯
দেশের বাহিরে কোহলি-জাদেজার বিপক্ষে মাঠে নামছে পান্ত-বুমরাহ

ভারতীয় দল বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছে। এজবাস্টন টেস্ট এবং তিন ম্যাচের ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সফর করেছে। করোনার কারণে ইতোপূর্বে বাতিল হওয়া এজবাস্টন টেস্টে মাঠে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত।

এই ম্যাচে লিচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন ভারতের টেস্ট বিশেষজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা, উইকেটরক্ষক ঋষভ পান্ত এবং দুই পেসার জসপ্রীত বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণা।

এদিকে ভারত থেকে উড়াল দেয়ার আগেই করোনা আক্রান্ত হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দলের সঙ্গে ইংল্যান্ডে যাওয়া হয়নি তার। তবে করোনা মুক্ত হতে পারলে এক জুলাই শুরু হতে যাওয়া একমাত্র টেস্ট ম্যাচে খেলতে দেখা যেতে পারে তাকে।

সঙ্গত কারণেই ২৩ জুন শুরু হতে যাওয়া চার দিনের প্রস্তুতি ম্যাচে খেলা হচ্ছে না অশ্বিনের। এই সিরিজে এরই মাঝে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, হানুমা বিহারি, কে এস ভারত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদব।

লিচেস্টারশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব- স্যাম ইভান্স (অধিনায়ক), রেহান আহমেদ, স্যাম বেটস (উইকেটরক্ষক), ন্যাট বাওলি, উইল ডেভিস, জয়ী এভিসন, লুইস কিম্বার, আবি সাকান্দে, রোমান ওয়াকার, চেতেশ্বর পূজারা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরাহ এবং প্রসিধ কৃষ্ণা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় বড় ধাক্কা খেল স্বাগতিক বাংলাদেশ। ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...