| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে পাকিস্তান দলে যুক্ত হলেন অভিজ্ঞ বোলার সহ নতুন মুখ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৩ ১০:৫১:৩২
ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে পাকিস্তান দলে যুক্ত হলেন অভিজ্ঞ বোলার সহ নতুন মুখ

গত বছর ২০২১ পাকিস্তানের ঘরোয়া ন্যাশনাল কাপ খেলতে গিয়ে বৃদ্ধাঙ্গুলিতে চোট পেয়েছিলেন ইয়াসির। যে কারণে আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আর জাতীয় দলে খেলা হয়নি তার। অবশেষে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে ফিরছেন এই তারকা স্পিনার।

তবে পাক দলে নতুন মুখ হিসেবে নেওয়া হয়েছে অফস্পিনিং অলরাউন্ডার সালমান আলি আঘাকে। এরই মধ্যে ৬৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ফেলেছেন ২৮ বছর বয়সী এই পাক মিডলঅর্ডার ব্যাটার। এছাড়া চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজ থেকে বাদ পড়া মোহাম্মদ নওয়াজও ফিরেছেন দলে।

সব কিছু ঠিক থাকলে আগামী ২৫ জুন থেকে পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের সাতদিনের প্রস্তুতি ক্যাম্প। এরপর ৬ জুলাই তারা চলে যাবে শ্রীলঙ্কা। গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৬ জুলাই মাঠে গড়াবে প্রথম টেস্ট।

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের টেস্ট স্কোয়াডবাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক, উইকেটরক্ষক), আবদুল্লাহ শফিক, আজহার আলি, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস রউফ, হাসান আলি, ইমাম উল হক, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলি, সালমান আলি আঘা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), সৌদ শাকিল, শাহিন আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...