| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সিলেট বন্যার্তদের পাশে দাঁড়াতে নিলামে সাফের সর্বোচ্চ গোলদাতার ট্রফি

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২৩ ১০:০০:৫৩
সিলেট বন্যার্তদের পাশে দাঁড়াতে নিলামে সাফের সর্বোচ্চ গোলদাতার ট্রফি

তবে এবার এই সব অসহয় মানুষের পাশে দাড়াতে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৯ দলের ফুটবলার শাহেদা আক্তার রিপাও তাদের পাশে দাঁড়ালেন অন্য রকম উদ্যোগ নিয়ে।

গত বছর ২০২১ সালে সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ওই আসরে সর্বোচ্চ ৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার ট্রফি পেয়েছিলেন শাহেদা আক্তার রিপা।

এবার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সেই সোনালি স্মারকটি নিলামে তুলছেন রিপা। সেখান থেকে পাওয়া অর্থ তুলে দিবেন বন্যার্তদের সহায়তায়।

বুধবার নিজের ফেসবুক পেজে রিপা এই ঘোষণা দেন, “আসসালামুআলাইকুম। আমি শাহেদা আক্তার রিপা, বাংলাদেশ মহিলা অনূর্ধ্ব-১৯ ফুটবল টিমের একজন সদস্য। সিলেটে বন্যর্তদের পাশে দাঁড়াতে আমি ছোট্ট একটি উদ্যোগ নিয়েছি।”

জীবনের সেরা প্রাপ্তি বিসর্জন দেওয়ার কথা লিখেছেন তিনি, “আমার ছোট্ট ক্যারিয়ার জীবনে আমার সবচেয়ে যেটা বড় পাওয়া সেটা হলো, ২০২১ সালে শেষ হওয়া সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। ওই টুর্নামেন্টের আমি সেরা গোলদাতা (৫ গোল) ও সেরা খেলোয়াড় (৩ ম্যাচে) হয়েছিলাম। উক্ত সেরা গোলদাতার ট্রফিটি আমি নিলামে তুলতে চাই। যার সম্পূর্ণ অর্থ ব্যয় হবে সিলেটের বন্যার্ত মানুষের পাশে। কোনো দয়াবান ব্যক্তি যদি এই মহৎ কাজের অংশীদার হোন তাহলে আমরা কিছুটা হলেও বন্যার্ত মানুষের পাশে থাকতে পারবো।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...