| ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

"কোনো সন্দেহ নেই তিনি একজন কিংবদন্তি"

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২২ ১৯:৪২:০৮
"কোনো সন্দেহ নেই তিনি একজন কিংবদন্তি"

তাসকিন জানিয়েছেন যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রস্তুতি হিসেবে আজ মিরপুরে সর্বশক্তি দিয়ে অনুশীলন করেছেন। কয়দিন আগে যে তাসকিন ছিলেন দলের বাইরে সেই তাসকিন এখন বাংলাদেশের আইডল। ফিটনেস ও মানসিকতায় এতটাই বদল এনেছেন যে সব পেসাররা এখন তাকেই অনুসরণ করছেন।

এমনকি ওয়েস্ট ইন্ডিজের প্রথম টেস্ট ম্যাচের পর তাসকিনের এই মানসিকতার দারুণ প্রশংসা করেছিলেন বর্তমান বাংলাদেশ দলের টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান। আর ক্রিকেট বিশ্বে এমন একজন কিংবদন্তি কাছ থেকে এমন প্রশংসা পেয়ে দারুণ অনুপ্রেরণা পাচ্ছেন তাসকিন। আজ মিরপুরে অনুশীলনের পর সাংবাদিকদের সাথে আলাপকালে তাসকিন বলেন,

“কোনো সন্দেহ নেই তিনি (সাকিব) একজন কিংবদন্তি। তিনি যখন বলেছেন, ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আমার। আমাকে আরও অনুপ্রাণিত করেছে যে, আমি আরো ভালও করতে পারবো। খুব ভালো লেগেছে আসলে।”

প্রায় আড়াই মাস পর দলের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন তাসকিন। সেই আনন্দ ছুঁয়ে যাচ্ছে তাকে, “আমি চাইবো সুযোগ পেলে নিজের সেরাটা দিয়ে যেন জয় উপহার দিতে পারি। সবসময়ই এটাই ইচ্ছা থাকে। প্রায় আড়াই মাস পর দলের সাথে যুক্ত হতে যাচ্ছি। এটা সবথেকে বেশি আনন্দের। একজন স্পোর্টসম্যানের জন্য সবথেকে শান্তির বিষয় দলের সঙ্গে থাকা।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, জানুন ফলাফল

৩-৩ গোলে ড্র আর্জেন্টিনা-ডেনমার্ক, গ্রুপে দ্বিতীয় আলবিসেলেস্তেরা ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে গোলের রোমাঞ্চে ভরা ম্যাচে ডেনমার্কের সঙ্গে ...

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

মেসির সপ্তম শ্রেণির স্কুলের মার্কশিট ভাইরাল

ফুটবল মাঠে একের পর এক রেকর্ড গড়ে নিজেকে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন ...