| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদকে খোঁচা মারলেন বার্সার ফুটবলার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২১ ১০:১৩:২২
রিয়াল মাদ্রিদকে খোঁচা মারলেন বার্সার ফুটবলার

জানতে কারো বাকি নেয় যে, রিয়াল দুই লেগ মিলিয়ে লম্বা সময় ধরেই পিছিয়ে ছিল বিশেষ করে চ্যাম্পিয়নস লিগে পিএসজি, ম্যানচেস্টার সিটির বিপক্ষে। একটা সুজগের অপেক্ষায় ছিল বার্সা। তবে পেয়েগেল সেই সুযোগ, এবার এই ইস্যু নিয়ে রিয়ালকে খোঁচা মারলেন বার্সেলোনার উদীয়মান তারকা পেদ্রি।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে পেদ্রি জানিয়েছেন, "কাতালান ক্লাব বার্সা সুন্দর ফুটবল খেলেই ম্যাচ জিততে চায়। কিন্তু কিছু দল কেবল জয় পেলেই সন্তুষ্ট থাকে, সে জয়টা যেভাবেই আসুক না কেন।"

পেদ্রির ভাষ্যে, ‘কিছু ক্লাব জয়েই সন্তুষ্ট, তা তারা সেটা যেভাবেই পাক। বার্সেলোনা জিততে চায় কিন্তু বল খেলেই সেটা করতে হবে, সুযোগ তৈরি করতে হবে এই ভাবনাই থাকে। আমি এই ফুটবল বেশি পছন্দ করি।’

খেলেই জিততে চায় বলে বার্সায় খেলে খুশি পেদ্রি এমনটা জানিয়ে আরও যোগ করেন, ‘আমি যেখানেই থাকি সেখানেই আমি আমার খেলাটি খেলার চেষ্টা করি। কিন্তু এটা সত্য যে অন্য কোথায় আমাকে বেশি ভুগতে হবে।’

পেদ্রি মনে করেন বার্সার কোচ জাভি হার্নান্দেজ এই ধরনের ফুটবল খেলেই অভ্যস্ত বলে খেলাটি সহজ তাদের জন্য।

স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার পেদ্রি আরও বলেন, ‘জাভির এই মডেল সম্পর্কে খুব স্পষ্ট ধারণা আছে। আমাদের প্রত্যেকের করণীয় সম্পর্কে তিনি খুব স্পষ্ট। বল একপাশ থেকে অন্য দিকে চলে অভ্যন্তরীণ মিডফিল্ডারদের লাইনের মধ্যে থাকতে হবে। তিনি যখন খেলতেন তখন এ জিনিসগুলো করেছিলেন এবং তাকে দেখা দারুণ ব্যাপার ছিল - তিনি আমাদের মধ্যে এটাই করার চেষ্টা করছেন।

আমাদের অবস্থান ধরে রাখতে হবে। আপনি যদি অবস্থান থেকে বের হয়ে যান, তাহলে আপনি যখন বলটি হারাবেন আপনি যেভাবে চাপ তৈরি করতে চাইবেন তা পারবেন না। আপনি সেখানে পৌঁছাতে পারবেন না। তিনিও চান অভ্যন্তরীণ দিকগুলো ঘুরে দাঁড়াবে, প্রতিপক্ষের লক্ষ্যের মুখোমুখি হতে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...