| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

মার্সেলো-আলভেজকে দলে পাওয়ার জন্য মরিয়া রোনালদো নাজারিও

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২০ ২৩:১১:৪৮
মার্সেলো-আলভেজকে দলে পাওয়ার জন্য মরিয়া রোনালদো নাজারিও

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদোর উচ্চাভিলাষী পরিকল্পনার অংশ হিসেবে আছেন রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার সাবেক দুই তারকা খেলোয়াড় মার্সেলো ভিয়েরা ও দানি আলভেজ। এই দুইজনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করার সর্বোচ্চ চেষ্টাটাই করে যাচ্ছে ভায়াদোলিদ। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান মিডিয়া আউটলেট ইউওএল এস্পার্ট।

সদ্য সমাপ্ত মৌসুমে নিজ নিজ ক্লাবের সাথে চুক্তি শেষ হওয়ায় বর্তমান ফ্রি এজেন্ট মার্সেলো ও আলভেজ। এই দুইজনকে পেতে ট্রান্সফার ফির ঝামেলায় পড়তে হবে না। তবে রোনালদোর চিন্তা অন্যদিকে। মূলত ব্রাজিলিয়ান হওয়ায় রক্ষণের দুই দেয়ালের প্রতি বাড়তি আগ্রহ দেখাচ্ছেন কিংবদন্তি খেলোয়াড়। দাবি, ইউওএল এস্পার্টের।

দুর্দান্ত ১৫টি বছর কাটানোর পর মার্সেলো রিয়াল মাদ্রিদে থেকে যাবেন, এমনটাই আশা করেছিলেন সংশ্লিষ্টরা। লস ব্লাঙ্কোসরা সাড়া না দেওয়ায় দীর্ঘদিনের বন্ধন ছিন্ন করতে হয়েছে তারকা ডিফেন্ডারকে।

নিজেদের ইতিাহসের অন্যতম সফল খেলোয়াড়ের জন্য কিছুদিন আগে বিদায়ী আনুষ্ঠানের আয়োজন করেছিল রিয়াল মাদ্রিদ। সেই সাথে শেষ হয়েছে মার্সেলোর সান্তিয়াগো বার্নাব্যু অধ্যায়।

২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলেছেন আলভেজ। গত মৌসুমে সাবেক সতীর্থ জাভির অধীনে সংক্ষিপ্ত সময়ের জন্য ফিরে আসেন ক্যাম্প ন্যুতে। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৭ ম্যাচে মাঠে নামেন। করেছেন একটি গোল। আসন্ন বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে অন্তত আরও একটি মৌসুম থাকতে চাইলেও আলভেজের কথা মেনে নতুন চুক্তি করেনি বার্সেলোনা।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...