| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

‘এ রকম অনেক মানুষই ব্রাজিলকে হিংসা করে’

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২০ ১৮:১৬:০৪
‘এ রকম অনেক মানুষই ব্রাজিলকে হিংসা করে’

তিনি জানান, এই ব্রাজিল দলকে অনেকেই হিংসা করে কিন্তু মুখে সেটা সেটা স্বীকার করে না। দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দলের বিশ্বকাপ সম্ভাবনা, প্রস্তুতি ও বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন তিতে। সেখানেই ব্রাজিলকে নিয়ে অন্যদের হিংসা করার কথাও জানান ৬১ বছর বয়সী এই কোচ।

তিতেকে প্রশ্ন করা হয় ব্রাজিল কি সবচেয়ে ঈর্ষান্বিত দল? এই প্রশ্নের জবাব একটু ঘুরিয়ে দেন তিতে। প্রসঙ্গটির উত্তর উদাহরণ টানেন তিতে। নেইমারদের কোচ বলেন, “আপনাকে একটা ছোট গল্প বলি। ২০১৮ সালের বিশ্বকাপে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার পর ইতালির এক কোচ মিরান্দাকে মজা করেছিল। সে বলেছিল, ‘বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিতে কেমন লাগে?” আমি এটা মিরান্দার কাছ থেকে শুনেছিলাম, এরপর মিরান্দাকে বলেছিলাম, বিদায় নিতে কেমন লাগে—এটা ওই কোচ বুঝবে না, কারণ সে কখনো ব্রাজিলের মতো দলের কোচ ছিল না, এমনকি নিজের দেশেরও কোচ ছিল না। এটাকে বলে ঈর্ষা।”

এরপর তিতে বলেন, ‘এ রকম অনেক মানুষই ব্রাজিলকে হিংসা করে। কিন্তু তারা সেটা স্বীকার করতে চায় না। সম্ভবত ব্রাজিল বিশ্বের সবচেয়ে ঈর্ষান্বিত দল। এটা আসলে একটা সম্মান। যে সম্মান আমি বহন করি। তবু সমালোচনা হতে হয়। আসলে জাগালোর মতো কোচকে যদি সমালোচনা করা হয়, তাহলে আমাকে নিয়ে তো সমালোচনা হবেই! বাইরে গেলে অনেকেই আমাকে বলে, ব্রাজিল দলের কোচ হওয়ার মতো চাপ আমি কীভাবে সহ্য করি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...