| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

এই স্ট্রাইকারকে দলে পেতে ৪৯০ কোটি টাকা গুনতে হতে পারে বার্সার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ২০ ১১:০৫:২৫
এই স্ট্রাইকারকে দলে পেতে ৪৯০ কোটি টাকা গুনতে হতে পারে বার্সার

তবে এই দিকে বার্সাও আগামী মৌসুমের জন্য যেভাবেই হোক পোল্যান্ডের এই স্ট্রাইকারকে দলে পেতে আগ্রহী। বিশেষ করে কোচ জাভি হার্নান্দেজ আগামী মৌসুমের জন্য যে শক্তিশালী একটি গড়তে চান, সে জন্য লেওয়ানডস্কির মত একজন স্ট্রাইকার প্রয়োজন তার।

সব মিলিয়ে বার্সার কাছেও লেওয়ানডস্কি বিষয়ক চাহিদাটা অনেক বেশি হওয়ার ফলে বায়ার্ন তার মূল্য যথাসম্ভব বাড়িয়ে বলছে। স্প্যানিশ পত্রিকা স্পোর্ট রিপোর্ট প্রকাশ করেছে, লেওয়ানডস্কির জন্য বার্সার কাছে ৫০ মিলিয়ন ইউরো (প্রায় ৪৯০ কোটি টাকা) দাবি করছে বায়ার্ন।

যদিও লেওয়ানডস্কির জন্য এত টাকা দিতে রাজি নয় বার্সা। তারা বলছে, সর্বোচ্চ ৪০ (৩৯৩ কোটি টাকা) মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে পারবে। বার্সেলোনা শুরুতে ৩২ মিলিয়ন ইউরো দেয়ার কথা জানিয়েছিল। সাথে আরও বিভিন্নভাবে ৫ মিলিয়ন ইউরো যোগ করা হবে।

তবে বায়ার্ন এ নিয়ে দামাদামি করবে না বলেই জানিয়ে দিয়েছে। যে কারণে, বার্সাকেও হয়তো বায়ার্নের দাবি মেনে নিতে হচ্ছে। একই সঙ্গে বায়ার্ন একজন ভালোমানের স্ট্রাইকার না পাওয়া পর্যন্ত লেওয়ানডস্কিকে ছাড়তেও রাজি নয়। যদিও এরই মধ্যে লিভারপুল থেকে সাদিও মানেকে নিতে যাচ্ছে তারা। এর অর্থ লেওয়ানডস্কিকে বার্সার জন্য ছেড়ে দিতে প্রস্তুত ভাবারিয়ানরা।

ট্রান্সফার ফি নিয়ে দরদাম চললেও রিপোর্ট বলছে, লেওয়ানডস্কির বিষয়ে বার্সেলোনা এবং বায়ার্ন মিউনিখ চুক্তির প্রায় কাছাকাছি পৌঁছে গেছে। আগামী সপ্তাহেই হয়তো একটা চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এ নিয়ে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...