| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

‘মেসি আমাকে মেরে ফেলতে চেয়েছিল’- মেসির সতীর্থ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৯ ২১:১৬:২১
‘মেসি আমাকে মেরে ফেলতে চেয়েছিল’- মেসির সতীর্থ

ফুটবল মাঠে ঠান্ডা মাথার মেসিকে নিয়ে এমন মন্তব্য অবশ্য পারেদেস করেছেন পিএসজি বনাম বার্সেলোনার মধ্যকার এক ম্যাচকে ঘিরে। যখন মেসি বার্সেলোনার প্রাণভোমরা ছিলেন।

২০২১ সালের চ্যাম্পিয়ন লিগের শেষ ষোলোর সেই ম্যাচে প্রথম লেগে মেসির বার্সাকে ৪-১ গোলে হারিয়েছিলো পিএসজি। সেই ম্যাচে বার্সার পক্ষে একমাত্র গোল করেছিলেন মেসিই।

সেই ম্যাচেই পিএসজির মিডফিল্ডার ও মেসির বর্তমান সতীর্থ পারেদেসের একটি কথায় ক্ষেপে যান আর্জেন্টাইন অধিনায়ক মেসি। ‘কাহা নেগরা’তে দেওয়া এক সাক্ষাৎকারে সেই সময় নিয়ে মুখ খোলেন পারেদেস। যা প্রকাশ পেয়েছে ফুটবল ভিত্তিক ওয়েবসাইট গোল.কমে।

মেসির রাগ নিয়ে পারেদেস সেই ঘটনা টেনে বলেন, ‘সে রেগে গেলো, কারণ আমি আমার সতীর্থদের সঙ্গে আলাপে একটি মন্তব্য করেছিলাম। সে শুনতে পায় সেটা এবং রেগে যায়। সে সত্যিই রাগ করেছিল। এটা খুব খারাপ ছিল। সে আমাকে মেরে ফেলতে চেয়েছিল এবং আমি বাড়ি চলে যেতে চেয়েছিলাম।’

তবে মাঠের সেই মুহূর্ত সেখানেই ফেলে এসেছিলেন মেসি। পরবর্তীতে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুইজন যখন আবার মুখোমুখি হয়েছিলেন, সেই মুহূর্তে মেসির আচরণ দেখেই পারেদেসের মনেই হয়নি এমন কিছু নিয়ে চিন্তিত সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা।

জাতীয় দলে দুইজনের আবার দেখা হওয়া নিয়ে পারেদেস আরও যোগ করেন, ‘তারপর আমি তাকে জাতীয় দলে দেখলাম এবং সে এমনভাবে কথা বললো যেন কিছুই ঘটেনি। সে আমাকে দেখিয়েছে কী ধরনের ব্যক্তি সে। সম্পর্কটা আগের মতোই হয়ে গেলো। এখন, যখনই ওই ব্যাপারটি নিয়ে আমাদের কথা হয়, আমরা হাসি। কিন্তু ওই সময় সে সত্যিই রেগে গিয়েছিল, আমাকে মেরে ফেলতে চেয়েছিল।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...