| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ব্রাজিলের ১০ নম্বর জার্সি যাকে দিতে চান নেইমার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৮ ২২:৫৪:২৯
ব্রাজিলের ১০ নম্বর জার্সি যাকে দিতে চান নেইমার

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি পর্বে রিয়াল মাদ্রিদের বিদায়ই ঘটে গিয়েছিল প্রায়। সেই ম্যাচে বদলি হিসেবে নেমে হিসাব-কিতাব উল্টে দিয়েছিলেন রদ্রিগো। নিজে দুর্দান্ত গোলই করেননি শুধু, ম্যাচের চারচিত্র বদলে দিয়ে বেনজেমাকে দিয়েও গোল করিয়েছেন। এর ফলেই সেমিফাইনাল খেলেছিল রিয়াল।

সেই রদ্রিগোকে ব্রাজিল জাতীয় ফুটবল দলে নিজের ১০ নাম্বার জার্সিটি দিয়ে দিতে চান নেইমার। রদ্রিগো নিজেই জানিয়েছেন এই তথ্য। রদ্রিগো জানিয়েছেন, নেইমার চান তার ১০ নম্বার জার্সিটা যেন রদ্রিগোই বহন করেন।

নেইমারের মতোই রদ্রিগো তার ক্যারিয়ার শুরু করেছেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে। রিয়াল মাদ্রিদের এই তারকা বলেন, ‘নেইমার আমাকে বলেছেন যে, আমি এরই মধ্যে জাতীয় দল থেকে প্রায় চলে যাওয়ার মুহূর্তে রয়েছি। আশা করি ১০ নাম্বার জার্সিটা হবে তোমার।’

‘আমি আসলে এ কথার জবাবে তাকে কী বলবো বুঝতে পারছি না। তার কথায় আমি বিব্রতবোধ করেছি এবং হাসছি। ওই সময় বুঝতে পারছিলাম না, কী বলবো। আমি শুধু তাকে বলেছি, অবশ্যই তিনি জাতীয় দলের হয়ে আরও খেলবেন। এই মুহূর্তে এই জার্সিটা আমার দরকার নেই। আমার কথা শুনে তিনি হেসে উঠলেন।’

আইকনিক ১০ নাম্বার জার্সিটি ব্রাজিলের হয়ে পরিধান করেছেন পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহো এবং এরপর নেইমার।

৩০ বছর বয়সী নেইমার এরই মধ্যে ব্রাজিলের হয়ে ৭৪টি গোল করে ফেলেছেন। ব্রাজিলের হয়ে পেলের সর্বোচ্চ ৭৭ গোলের চেয়ে মাত্র ৩ গোল পিছিয়ে রয়েছেন তিনি। এরই মধ্যে অবশ্য বলে দিয়েছেন, কাতার বিশ্বকাপই হবে ব্রাজিলের জার্সিতে তার সর্বশেষ বিশ্বকাপ।

শুধু নেইমারই নন, রদ্রিগো সম্পর্কে মন্তব্য করেছেন আরও অনেকেই। এর মধ্যে রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদানও রয়েছেন। রদ্রিগো বলেন, ‘জিদান একদিন মন্তব্য করেছেন, আমিই হবো এক সময় বিশ্বের সেরা ফুটবলার। আনচেলত্তিও (রিয়ালর বর্তমান কোচ) আমার সম্পর্কে বলেছেন। আমি অনুশীলন করে যাচ্ছি এবং চেষ্টা করছি, নিজেকে আরও উন্নত করার। আমি খুবই খুশি।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...