| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

অবশেষে ম্যানচেস্টার ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৮ ১২:৫৫:৩৭
অবশেষে ম্যানচেস্টার ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনালদো

তবে ফুটবল বিশ্বের এবার নতুন মৌসুমে রাফ রাংগনিকের জায়গায় দায়িত্ব নিচ্ছেন এরিক টেন হাগ। নতুন কোচ আসায় ইউনাইটেড ছেড়ে অন্য কোনো ক্লাবে যেতে চান রোনালদো। ইতালির সংবাদমাধ্যম লা রিপাব্লিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে এমন খবর জানাচ্ছে ইএসপিএন।

লা রিপাব্লিকার প্রতিবেদনে বলা হয়েছে, রোনালদো মনে করছেন নেদারল্যান্ডসের কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় নেই তিনি। সেখানে আরও বলা হয়েছে, ইউনাইটেডকে ফরোয়ার্ড থেকে প্রেসিং ফুটবল খেলানোর কথা ভাবছেন সাবেক আয়াক্স কোচ।

যে কারণে রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস এরই মধ্যে নতুন ক্লাব খোঁজা শুরু করে দিয়েছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। ইউরোপের দুইটি ক্লাব ৩৭ বছর বয়সী এ ফরোয়ার্ডকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে। সে দুই ক্লাবের একটি হলো ইতালির রোমা।

তবে এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়। ম্যানচেস্টার ইউনাইটেড বা ক্রিশ্চিয়ানো রোনালদোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই বলা হয়নি। ২০২১-২২ মৌসুমে ইউনাইটেডের জার্সি গায়ে ৩৭ ম্যাচ খেলে ২৪ গোল করেছেন রোনালদো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...