| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

বিশেষ কারনে ঢাকায় সরিয়ে আনা হচ্ছে সাবিনাদের ম্যাচ!

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৭ ১৭:৩৮:৩৯
বিশেষ কারনে ঢাকায় সরিয়ে আনা হচ্ছে সাবিনাদের ম্যাচ!

অবস্থা বেশ খারাপ। এমতাবস্থায় সেখানে বাংলাদেশ ও মালয়েশিয়া নারী ফুটবল দলের মধ্যকার ফিফা প্রীতি ম্যাচ দুটি আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে।

সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মাহিউদ্দিন সেলিম জাগো নিউজকে বলেছেন, ‘মাঠের যে অবস্থা, তাতে খেলা আয়োজন সম্ভব নয়। আমি অফিসিয়ালি বাফুফেকে জানিয়ে দিয়েছি, তারা যেন মাঠ পরিদর্শন করে।’

তিনি যোগ করেন, ‘আমাদের প্রস্তুতি ছিল। ঘাস কেটেছিলাম। কিন্তু ঘাসের নিচে পানি। এখানে ২০ জুন থেকে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা এবং ২৩ ও ২৬ জুন মেয়েদের খেলা হওয়ার কোনো সুযোগ নেই। সিলেট শহরে অনুশীলনের কোনো মাঠও শুকনো নেই। এমনকি যে হোটেলে দল থাকবে, সেখানেও পানি উঠে গেছে। আমি যতটুকু জানি ২০ জুনের প্রিমিয়ার লিগের ম্যাচ ও মালয়েশিয়ার বিপক্ষে মেয়েদের ম্যাচ দুটি শিফট করে ঢাকায় আয়োজন করা হবে।’

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল কমিটির চেয়ারপার্সন ও ফিফা কাউন্সিল মেম্বার মাহফুজা আক্তার কিরণ এই সম্পর্কে বলেন, ‘আমার মনে হয় না সিলেটে ম্যাচ আয়োজন করা সম্ভব হবে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি সিলেটে ম্যাচ আয়োজন সম্ভব না হয়, তাহলে ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে করতে হবে। এর বিকল্প তো নেই।’

মালয়েশিয়ার বিপক্ষে সাবিনাদের ম্যাচ দুটি হওয়ার কথা আগামী ২৩ ও ২৬ জুন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...