| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

কাতার বিশ্বকাপঃ এবারের আর্জেন্টিনা দলটি পুরোপুরি ভিন্ন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৭ ১১:০৯:০১
কাতার বিশ্বকাপঃ এবারের আর্জেন্টিনা দলটি পুরোপুরি ভিন্ন

লিওনেল স্কালোনির অধীনে ২০১৯ সালের কোপা আমেরিকার পর থেকে টানা ৩৩ ম্যাচ ধরে অপরাজিত আর্জেন্টিনা। এই দলটির ভেতরে বিশেষ এক ছাপ দেখতে পাচ্ছেন দেশটির সাবেক তারকা মিডফিল্ডার হুয়ান রোমান রিকুয়েলমে। তার মতে, বিশ্বকাপে অনেক ভালো করবে আর্জেন্টিনা।

গত বছরের জুলাইয়ে দীর্ঘ ২৮ বছরের শিরোপা খরা কাটিয়ে কোপা আমেরিকার শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতা ধরে রেখে চলতি বছর ইউরো কাপের চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে আন্তঃমহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই ফাইনালিসিমায়ও সহজ জয় পায় আলবিসেলেস্তেরা।

সাম্প্রতিক সময়ে নিজ দেশের ওপর প্রত্যাশার কথা জানিয়ে ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে রিকুয়েলমে বলেছেন, ‘সেরাদের সঙ্গে লড়তে আর্জেন্টিনা প্রস্তুত। বলতেই হবে দলটা ভালো করছে।’

তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি যে আর্জেন্টিনার এই দলটির একটি সুবিধা আছে, যা আমি দীর্ঘদিন ধরে আর্জেন্টিনা অন্য দলগুলোতে দেখিনি। সেটা হলো তারা একটি দল হিসেবে খেলছে, এমন কোনো দল নয় যাদের জন্য আর্জেন্টিনার হয়ে কিছু অর্জন করা কঠিন।’

দলের খেলোয়াড়দের মধ্যে সম্পর্কের রসায়নের দিকটি উল্লেখ করে রিকুয়েলমে বলেছেন, ‘তারা একে অপরকে ভালোভাবে চেনে, ম্যাচ তারা নিয়ন্ত্রণ করছে এবং বিশ্বকাপের প্রস্তুতিতে তাদের দলে যারা আছে তারা বিশ্বের সেরা। আমি খুবই রোমাঞ্চিত যে, বিশ্বকাপটা আমাদের জন্য খুব ভালো কাটবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...