| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

রেকর্ড গড়ে এশিয়া থেকে ছয়টি দল বিশ্বকাপে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১৪ ১৬:০১:৪৪
রেকর্ড গড়ে এশিয়া থেকে ছয়টি দল বিশ্বকাপে

ছিল অস্ট্রেলিয়ার সামনে। পেরুকে টাইব্রেকারে হারিয়ে টিকিট কেটেছে অস্ট্রেলিয়া। আর এতে এশিয়া অঞ্চল থেকে ইতিহাসে প্রথমবারের মতো ছয়টি দল জায়গা পেল ফুটবলের সর্বোচ্চ মঞ্চে। সবশেষ ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলেছিল পাঁচটি দল।

সোমবার (১৩ জুন) রাতে কাতারের বান আলি স্টেডিয়ামে আন্তঃমহাদেশীয় প্লে-অফে রোমাঞ্চকর টাইব্রেকারে পেরুকে ৫-৪ ব্যবধানে হারিয়ে টিকিট পায় অস্ট্রেলিয়া। এর আগে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও জালের ঠিকানা খুঁজে পায়নি কোনো দল।

লাতিন আমেরিকা ও এশিয়ার বাছাইয়ে পঞ্চম হওয়া দলের প্লে-অফে নির্ধারিত হলো বিশ্বকাপের ৩১তম দল। অস্ট্রেলিয়া বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর কাতার বিশ্বকাপের স্রেফ আর একটি দল নিশ্চিত হওয়া বাকি। মঙ্গলবার কোস্টারিকা আর নিউজিল্যান্ডের লড়াই থেকে পাওয়া যাবে সেই দলকে।

টানা পঞ্চম ও সবমিলিয়ে ষষ্ঠবারের মতো ফুটবলের মহাযজ্ঞে ঠাঁই করে নিয়েছে অস্ট্রেলিয়া। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের বাছাইপর্ব থেকে তারা অংশ নিচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অধীনে।

এবারের আসরে বরাবরের মতো ইউরোপ অঞ্চল থেকে সর্বোচ্চ সংখ্যক দল অংশ নিচ্ছে। ১৩ দলের তালিকায় আছে শিরোপাধারী ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, জার্মানি, পর্তুগালের মতো শক্তিশালী নাম। এরপর বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ প্রতিনিধিত্ব এশিয়ার।

এবার এশিয়া অঞ্চল থেকে সর্বোচ্চ ১১তম বারের মতো বিশ্বকাপের টিকিট কেটেছে দক্ষিণ কোরিয়া। একমাত্র তাদেরই আছে সেমিফাইনালে খেলার কীর্তি। ২০০২ সালে জাপানের সঙ্গে যৌথভাবে আয়োজন করা আসরে তারা হয়েছিল চতুর্থ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...