| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মান বাঁচাতে অবসর ভেঙে শ্রীলঙ্কার দলে ফিরলেন দুর্দান্ত এক ব্যাটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ জুন ১০ ১৬:৫৭:০২
সম্মান বাঁচাতে অবসর ভেঙে শ্রীলঙ্কার দলে ফিরলেন দুর্দান্ত এক ব্যাটার

লঙ্কানদের হয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে বছরখানেক পর শ্রীলঙ্কার ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন রাজাপাকশে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ২১ সদস্যের দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন দুনিথ ওয়াল্লালাগে।

সিরিজ শুরুর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল এসএলসি। তবে ওয়ানডে দলে জায়গা হয়নি ৫ ক্রিকেটার। যেখানে নুয়ান থুসারার সঙ্গে রয়েছেন আসেন বান্দারা, জানিথ লিয়াঙ্গে, ধনাঞ্জয়া লাকসান এবং শাহান আর্চি।

এদিকে সর্বশেষ যুব বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন ওয়াল্লালাগে। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১ ম্যাচে ৩৪ উইকেট নিয়েছেন তরুণ এই ক্রিকেটার। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ।

আগামী ১৪ জুন মাঠে গাবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬, ১৯, ২১ এবং ২৪ জুন। প্রথম দুই ওয়ানডে পাল্লেকেলে এবং শেষ তিন ম্যাচে মাঠে গড়াবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।

শ্রীলঙ্কার স্কোয়াড: দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিশানকা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দীনেশ চান্দিমাল, ভানুকা রাজাপাকশে, নিরোশান ডিকওয়েলা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, আসিথা ফার্নান্দো, রমেশ মেন্ডিস, মাহেশ থিকশানা, প্রভীন জয়াবিক্রমা, জেফ্রে ভ্যানডারসে, লাহিরু মাদুশঙ্কা, দুনিথ ওয়াল্লালাগে, প্রমোদ মাদুশান।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...