| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনাল ম্যাচ হেরেও যে মর্যাদা পেলেন বাটলার-চাহাল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ৩০ ১১:৫৪:১৬
ফাইনাল ম্যাচ হেরেও যে মর্যাদা পেলেন বাটলার-চাহাল

এবারের ১৫ তম শরয়া লিগে ব্যাট হাতে দুর্দান্ত একটি মৌসুম কাটিয়ে এবারের আসরের ‘অরেঞ্জ ক্যাপ’ জিতেছেন রাজস্থান রয়্যালসের ওপেনার জস বাটলার। আর বল হাতে সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে ‘পার্পল ক্যাপ’ পেয়েছেন একই দলের স্পিনার ইয়ুজবেন্দ্র চাহাল।

১৭ ম্যাচে ৪টি করে সেঞ্চুরি-হাফসেঞ্চুরিসহ ৫৭.৫৩ গড়ে ৮৬৩ রান করেছেন বাটলার। সেরা ইনিংসটি ১১৬ রানের। স্ট্রাইরেটটাও ঈর্ষণীয়, ১৪৯.০৫! প্রথম বৃটিশ ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি।

রান সংগ্রহে বাটলারের ধারেকাছেও কেউ নেই। দুই নম্বরে আছেন লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল। ১৫ ম্যাচে ২ সেঞ্চুরি আর ৪ হাফসেঞ্চুরিসহ ৫১.৩৩ গড়ে ৬১৬ রান করেছেন তিনি। স্ট্রাইকরেট ১৩৫.৩৮।

তিন নম্বরে আছেন লখনৌর আরেক ব্যাটার কুইন্টন ডি কক। ১৫ ম্যাচে ১ সেঞ্চুরি আর ৩ হাফসেঞ্চুরিতে ৩৬.২৮ গড়ে ৫০৮ রান করেছেন তিনি। স্ট্রাইকরেট ১৪৮.৯৭।

১৫ ম্যাচে ৪৮৭ রান নিয়ে রান সংগ্রাহকদের তালিকায় চারে গুজরাট টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া আর ১৬ ম্যাচে ৪৮৩ নিয়ে পাঁচ নম্বরে থেকে শেষ করেছেন তারই সতীর্থ শুভমান গিল।

এদিকে ১৭ ম্যাচে ২৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় এক নম্বরে থেকে শেষ করেছেন ইয়ুজবেন্দ্র চাহাল। সেরা বোলিং ৪/৪০। ইকোনমি ছিল ৭.৭৫।

১৬ ম্যাচে ২৬ উইকেট নিয়ে দুই নম্বরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা। সেরা বোলিং ৫/১৮। ইকোনমি ৭.৫৪।

১৩ ম্যাচে ২৩ উইকেট শিকার করে তিন নম্বরে পাঞ্জাব কিংসের পেসার কাগিসো রাবাদা। সেরা বোলিং ৪/৩৩। ইকোনমি ছিল ৮০৪৫।

এছাড়া ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে সানরাইজার্স হায়দরাবাদের পেসার উমরান মালিক চার আর সমান ম্যাচে ২১ উইকেট নিয়ে দিল্লি ক্যাপিটালসের স্পিনার কুলদ্বীপ যাদব পাঁচ নম্বরে থেকে শেষ করেছেন।

দিল্লিতে খেলা বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান ৮ ম্যাচ খেলার সুযোগ পেয়ে ৮ উইকেট নিয়েছেন। সেরা বোলিং ৩/১৮। ইকোনমি ছিল ৬.৬২।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা, ফিরলেন ৫ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

ব্রাজিল-তানজানিয়া ম্যাচ কবে, কয়টায়? সরাসরি দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের মাঠে আগামীকাল মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও তানজানিয়া। মঙ্গলবার (২৪ নভেম্বর) ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...