| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

হোটেলে নারী ডেকে চরম বিপদে লঙ্কান ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৫ ১২:৫৩:৩৪
হোটেলে নারী ডেকে চরম বিপদে লঙ্কান ক্রিকেটার

তবে কামিল মিশারা ঠিক কী ধরনের নিয়ম ভেঙেছেন, তা প্রকাশ করেনি লঙ্কান বোর্ড। বিবৃতিতে তারা শুধু জানায়, ‘কামিল মিশারাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। তার বিরুদ্ধে সফরের নিয়ম ভঙ্গের অভিযোগ উঠেছে।’

দেশে ফেরার পর মিশারার বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, ‘তাকে দ্রুততার সঙ্গে দেশে ফিরিয়ে আনা হবে। তিনি দেশে ফেরার পর বিষয়টি নিয়ে তদন্ত করা হবে।’

লঙ্কান বোর্ড কিছু খোলাসা না করলেও পরে জানা গেছে, ঢাকায় অবস্থানকালে হোটেল কক্ষে ‘নারী অতিথি’ ডেকেই বিপদে পড়েছেন এই ক্রিকেটার।

বিসিবির একটি সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে নারীঘটিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। মিশারা তার হোটেল রুমে এক নারী অতিথিকে নিয়ে গিয়েছিলেন। যা হোটেলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ‘আমরা হোটেলের সিসিটিভি ফুটেজ দেখেছি। আমরা যা দেখেছি, সেটা নিয়ে তার সঙ্গে কথা বলব।’

চলতি বাংলাদেশ সফরের মধ্য দিয়েই প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছিলেন ২১ বছর বয়সী মিশারা। তবে দুই ম্যাচের একটিতেও টেস্ট অভিষেকের সুযোগ পাননি তিনি। এখন পর্যন্ত তিন টি-টোয়েন্টি খেলে মিশারা করেছেন ১৫ রান।

এছাড়া প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচ খেলে তিনি ৬৬৬ রান করেছেন, হাফসেঞ্চুরি ৬টি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...