| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

হঠাৎ বন্ধ হয়ে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৫ ১২:১৯:৫১
হঠাৎ বন্ধ হয়ে গেল বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ

বৃষ্টি বাধায় বন্ধ খেলা

সকাল থেকে খানিকটা মেঘলা ছিল মিরপুরের আকাশ। সময় যত বেড়েছে মিরপুরের বাতাস ততই ভারী হয়েছে। বেলা ১২ টা ২ মিনিটে শেষ পর্যন্ত বৃষ্টি নামে। তাতে বৃষ্টি বাধায় আপাতত বন্ধ খেলা।

করুনারত্নেকে সেঞ্চুরি করতে দিলেন না সাকিব

দিনের শুরু থেকেই আঁটসাঁট বোলিং করছিলেন সাকিব আল হাসান। তবে উইকেটের দেখা পাচ্ছিলেন না বাঁহাতি এই স্পিনার। শেষ পর্যন্ত উইকেট নেয়ার সঙ্গে বাংলাদেশকে স্বস্তি এনে দিয়েছেন সাকিব। দুইবার জীবন পেয়ে সেঞ্চুরি পথে হাঁটতে থাকা দিমুথ করুনারত্নেকে ফিরিয়েছেন তিনি। বাঁহাতি এই স্পিনারের টসড আপ ডেলিভারিতে বোল্ড হয়েছেন করুনারত্নে। মূলত ব্যাট ও প্যাডের মাঝে বেশ খানিকটা ফাঁকা থাকায় সেখান দিয়ে বল স্টাম্পে আঘাত করে। তাতে ৮০ রানে সাজঘরে ফেরেন শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক।

দিনের দ্বিতীয় বলেই উইকেট পেলেন এবাদত

দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন মিরপুরের উইকেট থেকে সকালে বাড়তি সুবিধা পেয়েছেন পেসাররা। সেই ধারণা বজায় রেখে দিনের শুরুতেই বাংলাদেশকে সাফল্য এনে দিলেন এবাদত হোসেন। দিনের দ্বিতীয় বলেই কাসুন রাজিথাকে ফিরিয়েছেন ডানহাতি এই পেসার। অফ স্টাম্পের লেংথ ডেলিভারিতে বোল্ড হয়েছেন রাজিথা। বল হাতে ৫ উইকেট নেয়া রাজিথা ফিরেছেন ব্যাট হাতে শূন্য রানে।

বাংলাদেশ (১ম ইনিংস): ৩৬৫/১০ (১১৬.২ ওভার) (মুশফিক ১৭৫*, লিটন ১৪১; রাজিথা ৫/৬৪, আসিথা ৪/৯৩)

শ্রীলঙ্কা (১ম ইনিংস): ২১০/৪ (৭০.১ ওভার) (করুনারত্নে ৮০, ওশাদা ৫৭, ধনাঞ্জয়া ৩০*, ম্যাথিউজ ২৫*, সাকিব ১/১৯; সাকিব ২/৩১, এবাদত ১/৩২)

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

আজ রাতে বার্সেলোনা বনাম গালাতাসারাই: লাইভ দেখার নিয়ম

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা বনাম গালাতাসারাইয়ের হাই-ভোল্টেজ ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ই অক্টোবর, ২০২৬ (মঙ্গলবার দিবাগত ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...