| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

আইপিএলের ফাইনালে উঠে যাদের প্রশংসা করলেন হার্দিক

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৫ ১১:১৩:৫৩
আইপিএলের ফাইনালে উঠে যাদের প্রশংসা করলেন হার্দিক

ম্যাচের পর হার্দিক বলেছেন, ‘‘সবকিছুর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেছি। কঠিন সময় কাটিয়ে এসেছি। শরীর, জৈব বলয়ের জীবন সব মিলিয়ে অন্যরকম সময় কাটাতে হচ্ছে। আমাকে আজকের জায়গায় পৌঁছে দেওয়ার নেপথ্যে আমার স্ত্রী-পুত্র, দাদা সকলেরই গুরুত্বপূর্ণ ভুমিকা রয়েছে।’’

নিজের সন্তুষ্টির কথা জানানোর পর দলের কথা বলেছেন হার্দিক। জানিয়েছেন, অধিনায়ক হিসেবে নিরপেক্ষ থাকার চেষ্টা করেছেন। আবেগে ভেসে যাননি। হার্দিক বলেছেন, ‘‘দল নিয়ে আমি খুব গর্বিত। ২৩ জন খেলোয়াড়। সকলে আলাদা ব্যক্তিত্ব। সকলেই নানা পরামর্শ দিয়েছে। আমাদের দলে সকলেই দুর্দান্ত মানুষ। যারা প্রথম একাদশের বাইরে থেকেছে, তারাও সব সময় সকলের সাফল্য চেয়েছে।’’

জানিয়েছেন তাঁরা খেলাটাকে শুধু যথাযথ সম্মান করার চেষ্টা করেছেন। ডেভিড মিলার, রশিদ খানদের সঙ্গে এ নিয়ে একাধিক বার কথাও বলেছেন হার্দিক। জানিয়েছেন তাঁরা দলের প্রয়োজন মতো, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলার চেষ্টা করেন। বলেছেন, ‘‘আমি নিজেও সেই ধরনের ক্রিকেটার যে দল যেখানে চাইবে সেখানে ব্যাট করব। নিজের পছন্দ মতো জায়গায় ব্যাট করে সাফল্যের খোঁজ করি না। দলের যেখানে প্রয়োজন, সেখানে ব্যাট করেই সফল হওয়ার চেষ্টা করি।’’

সামনে ফাইনাল। আর একটা ম্যাচ জিতলেই আইপিএল চ্যাম্পিয়ন হবেন। তা নিয়ে হার্দিক বলেছেন, ‘‘প্রতিযোগিতা শুরু সময় থেকেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছি আমরা। এর আগে চার বার এই প্রতিযোগিতার ফাইনাল খেলেছি আমি। চ্যাম্পিয়নও হয়েছি। ছেলেদের সেই অভিজ্ঞতার কথা বলেই উৎসাহিত করার চেষ্টা করেছি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...