| ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মুশফিকের অবসর নেওয়ার সময় জানালেন তার বাবা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৫ ১১:০৪:১৯
মুশফিকের অবসর নেওয়ার সময় জানালেন তার বাবা

দলের প্রয়োজনে শক্ত হাতে মুশফিক যখন লঙ্কান বোলারদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, দর্শকের আসনে ছিলেন তার বাবা। ম্যাচ দেখার ফাঁকেই বিডিক্রিকটাইমের সাথে আলাপচারিতায় মাহবুব হামিদ জানালেন, মুশফিক অবসর নেওয়ার আগপর্যন্ত তিন ফরম্যাটেই খেলে যেত চান, আর ফর্মে থাকা অবস্থায়ই বলতে চান বিদায়।

মাহবুব বলেন, ‘ও যতদিন থাকবে ভালো খেলবে, ভালো খেলেই বিদায় নিবে। অফ ফর্ম যাবে বা খারাপ সময় এলে বিদায় নিবে- আমার মনে হয় তা হবে না। ও ভালো খেলতে খেলতেই বিদায় নিবে। ও চায়, আমরাও চাই, অবসরের আগ পর্যন্ত যেন ধারাবাহিকতা অটুট থাকে।’

মাহবুব হামিদ মনে করেন, ওয়ানডেতে মুশফিকের ফর্ম নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ কখনও হয়নি। কথা উঠেছিল টেস্ট ও টি-টোয়েন্টি নিয়ে; এর মধ্যে টেস্টে হাঁকালেন ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। টি-টোয়েন্টিতেও মুশফিক ফর্মে ফিরবেন, আশাবাদ তার বাবার, ‘টি-টোয়েন্টি নিয়েই গুঞ্জনটা হচ্ছে। হ্যাঁ ওর অফ ফর্ম টেস্টেও যাচ্ছিল, একমাত্র ওয়ানডে ছাড়া। কিন্তু টেস্টে তো ফর্মে ফিরেছে। টি-টোয়েন্টিতেও ফিরবে। ও যে কঠোর পরিশ্রম করে, আল্লাহ তো দেখেন। মালিক তো তিনিই।’

মুশফিককে পরিবারের সদস্যরাও বলেছেন- তিনি যেন ফর্মে থাকতে থাকতেই অবসরের সিদ্ধান্ত গ্রহণ করবে। মাহবুব হামিদ বলেন, ‘আমরাই বলেছি- ফর্মে থাকা অবস্থায় যদি তোমাকে বাদ দেয়, দিবে। নির্বাচক কমিটি আছে, অপারেশন্স কমিটি আছে। তারা তো ফর্মে থাকা ক্রিকেটারকেই নিবে। সে ভালো খেললে দলে থাকবে। আমরা আশা করি ও সবসময় ভালো খেলবে।’

সতীর্থদের সঙ্গ না পাওয়ায় ১৭৫ রানে অপরাজিত থেকে প্রথম ইনিংসের ইতি টানতে হয়েছে মুশফিককে। ২৫ রানের কমতিতে দুইশ না হলেও মাহবুব হামিদের তেমন আফসোস নেই।

তিনি বলেন, ‘মুশফিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেঞ্চুরি হয়েছে এটা। ওর আর লিটনের সেঞ্চুরি না হলে প্রথমেই হয়ত ব্যাকফুটে চলে যেতাম। আরেকটু সমর্থন পেলে ২০০ হওয়ার সুযোগ ছিল। একটা বড় ল্যান্ডমার্কে যেতে পারত। তারপরও যে রান হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শোকরিয়া।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...