| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

ব্যাটিং সাফল্যের রহস্য খোলাসা করতে চান না লিটন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৪ ২২:৫৩:০৪
ব্যাটিং সাফল্যের রহস্য খোলাসা করতে চান না লিটন

ঢাকা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ক্যারিয়ার সেরা ১৪১ রানের ইনিংস খেলার পর আবারও প্রশ্নটি করা হল লিটনকে। জবাবে লিটন জানালেন, অনুশীলনে পরিবর্তনই তার এসব পরিবর্তন নিয়ে এসেছে।

তিনি বলেন, ‘আপনারা ভালো বলতে পারবেন। আমার কাছে মনে হয় প্র্যাকটিসের মেথডটা চেঞ্জ হয়েছে। কীভাবে বিশ্লেষণ দিব এটা? আপনি তো বুঝবেনও না কোন প্র্যাকটিস কেমন। এটা বিশ্লেষণ করাও যাবে না।’

লিটনের কাছে তাই জানতে চাওয়া হয়, কোন কোন বিষয় তিনি আগে করতেন কিন্তু এখন করেন না। এই প্রশ্নের উত্তরেও লিটনের মুখে তালা। তিনি জানান, ‘এটা বলা খুবই কঠিন। পরিবর্তন হয়েছে বলতে পারি, কী কী বদলেছি বলতে পারব না। এ জিনিসটা আমার ভেতরেই থাক।’

লিটন মনে করেন, তিনি এখন টেস্ট খেলার ধাঁচ বোঝেন, ছাঁচ বোঝেন। আর তাই এখন পরিসংখ্যানের দিকেও তাকান না, আপন মনে করে যাচ্ছেন নিজের কাজটুকু- পারফরম্যান্স। সেই সাথে জানালেন, সাবেক ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের নির্দেশনায় সময় বেঁধে ব্যাট করা লক্ষ্যে পেয়েছেন সাফল্য।

তিনি বলেন, ‘আমি এখন বুঝি টেস্ট ক্রিকেটের প্যাটার্ন কেমন, কতক্ষণ ধরে ব্যাট করলে ইনিংস বড় হবে। প্রিন্স যে জিনিসটা আমাকে বুঝেছিল সেটা অনেকটাই কাজে এসেছে। আমি ঐ জিনিসটা এখনও অনুসরণ করি। আর আগে যখন পরিসংখ্যান দেখতাম, দেখতাম খুব ব্যাকফুটে আমি। ওখান থেকে চ্যালেঞ্জ ছিল সামনে এগোনোর। এখন আর দেখি না, কারণ এখন সামনে এগিয়ে যাওয়ারই চিন্তা। জানি না কতদূর যেতে পারব।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

লম্বা ফিফা উইন্ডোতে বাংলাদেশ, আর্জেন্টিনা ও ব্রাজিলের খেলা কবে

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর আবারও আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ততা শুরু হচ্ছে। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...