| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

শেষ ম্যাচে দাপুটে জয়ে আইপিএল শেষ করল পাঞ্জাব

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২৩ ১০:৫৬:১৬
শেষ ম্যাচে দাপুটে জয়ে আইপিএল শেষ করল পাঞ্জাব

ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হায়দরাবাদ এদিন খেলতে নামে ভুবনেশ্বর কুমারের নেতৃত্বে। কারণ পারিবারিক কারণে কেন উইলিয়ামসন ফিরে গিয়েছিলেন দেশে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৭ রান জড়ো করে একবারের চ্যাম্পিয়নরা।

দলের পক্ষে ৩২ বলে ৪৩ রান করেন ওপেনার অভিষেক শর্মা। এছাড়া রোমারিও শেফার্ড ১৫ বলে অপরাজিত ২৬ ও ওয়াশিংটন সুন্দর ১৯ বলে ২৫ রান করেন। পাঞ্জাবের পক্ষে নাথান এলিস ও হারপ্রীত ব্রার দুটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে পাঞ্জাব অনায়াসেই জয় তুলে নেয়। লিয়াম লিভিংস্টোনের ২২ বলে গড়া ৪৯ রানের ঝড়ো ইনিংসে ২৯ বল ও ৫ উইকেট হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় প্রীতি জিনতার দল। অন্যান্যদের মধ্যে শিখর ধাওয়ান ৩২ বলে ৩৯ ও, জনি বেয়ারস্টো ১৫ বলে ২৩ ও জিতেশ শর্মা ৭ বলে ১৯ রান করেন। হায়দরাবাদের পক্ষে ফজলহক ফারুকি শিকার করেন দুটি উইকেট।

সংক্ষিপ্ত স্কোরটস : সানরাইজার্স হায়দরাবাদ

সানরাইজার্স হায়দরাবাদ : ১৫৭/৮ (২০ ওভার)অভিষেক ৪৩, শেফার্ড ২৬*ব্রার ২৬/৩, এলিস ৪০/৩

পাঞ্জাব কিংস : ১৬০/৫ (১৫.১ ওভার)লিভিংস্টোন ৪৯*, ধাওয়ান ৩৯ফারুকি ৩২/২, সুন্দর ১৯/১

ফল : পাঞ্জাব কিংস ৫ উইকেটে জয়ী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...